বদ্রীনাথে দেবভূমি সাংস্কৃতিক উৎসব: ঐতিহ্য রক্ষা ও সীমান্ত বিকাশে জোর মুখ্যমন্ত্রী ধামির
বদ্রীনাথ, ২০ সেপ্টেম্বর (হি.স.): ভারতীয় সেনা এবং চামোলি জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে বদ্রীনাথের ‘ট্যুরিস্ট অ্যারাইভাল প্লাজা’-য় শুরু হল দু’দিনের ‘দেবভূমি সাংস্কৃতিক উৎসব’। ‘অপারেশন সদ্ভাবনা’-র আওতায় আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত
পুষ্কর ধামি


বদ্রীনাথ, ২০ সেপ্টেম্বর (হি.স.): ভারতীয় সেনা এবং চামোলি জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে বদ্রীনাথের ‘ট্যুরিস্ট অ্যারাইভাল প্লাজা’-য় শুরু হল দু’দিনের ‘দেবভূমি সাংস্কৃতিক উৎসব’। ‘অপারেশন সদ্ভাবনা’-র আওতায় আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। রবিবার এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, এই ধরনের উৎসব নতুন প্রজন্মকে নিজেদের ভাষা, সংস্কৃতি ও শিকড়ের সঙ্গে জুড়ে রাখতে সাহায্য করে। পাশাপাশি বীরভূমির তরুণ প্রজন্মকে ভারতীয় সেনায় যোগদানে উৎসাহিত করে। তিনি উল্লেখ করেন, ভারতীয় সেনাবাহিনীতে উত্তরাখণ্ডের অবদান অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং প্রধানমন্ত্রীর নেতৃত্বে রাজ্যের সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণের কাজ নিরন্তর এগিয়ে চলেছে।

বদ্রীনাথ ধামের উন্নয়ন প্রসঙ্গে মুখ্যমন্ত্রী জানান, ধামের মাস্টার প্ল্যানের কাজ পুরোদমে চলছে। তিনি বলেন, তুষারপাতের কারণে বছরে ছ’মাস কাজ বন্ধ থাকায় এখানকার ভৌগোলিক পরিস্থিতিতে নির্মাণকাজ চালানো বেশ কঠিন। তা সত্ত্বেও দ্রুত গতিতে কাজ শেষ করে তীর্থযাত্রীদের সুবিধার্থে পরিকাঠামো উন্নত করাই আমাদের লক্ষ্য।

সীমান্তবর্তী অঞ্চলের উন্নয়ন নিয়ে ধামি জানান, ‘ভাইব্রেন্ট ভিলেজ প্রোগ্রাম’-এর অধীনে সীমান্ত এলাকায় সড়ক, বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থা জোরদার করা হচ্ছে। পর্যটন বৃদ্ধির পাশাপাশি স্থানীয়দের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরিতে বিশেষ নজর দিচ্ছে রাজ্য সরকার। সীমান্ত থেকে মানুষের গ্রাম ছেড়ে চলে যাওয়া (মাইগ্রেশন) রোধের বিষয়ে আশাপ্রকাশ করে মুখ্যমন্ত্রী বলেন, এখানে একটি উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে—মানা-সহ বহু গ্রামের মহিলারা আজ ‘লাখপতি দিদি’ হয়ে উঠেছেন। পর্যটন ও জীবিকার সুযোগ বৃদ্ধি করে আমরা বিপরীত অভিবাসন (রিভার্স মাইগ্রেশন) নিশ্চিত করতে চাই, যাতে সীমান্তবর্তী অঞ্চলের ভাই-বোনদের কাজের খোঁজে ঘর ছেড়ে অন্যত্র যেতে না হয়।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande