
নাগোয়া (জাপান), ২১ সেপ্টেম্বর (হি.স.): সোমবার ১০ মিটার এয়ার রাইফেল টিম ইভেন্ট থেকে ভারত চলমান ২০২৬ এশিয়ান গেমসের তৃতীয় পদকটি জিতেছে।
শুটিং ইভেন্টে চিনের পিছনে থেকে ভারতীয় ত্রয়ী হিমাংশু ধিলন, পার্থ মানে ও রুদ্রাংশ পাটিল রৌপ্য পদক জয় করেন।
রবিবার, এলাভেনিল ভালারিভান, সোনম উত্তম মাস্কার এবং বিদর্সা কে. বিনোদ ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টের মহিলাদের দলগত বিভাগে রৌপ্য পদক জিতেছিলেন। এরপর এলাভেনিল ব্যক্তিগত ফাইনালে দ্বিতীয় স্থান অর্জন করে ডাবল পদক নিশ্চিত করেন।
মিক্সড মার্শাল আর্টসের মহিলাদের ঐতিহ্যবাহী ৬০ কেজি ওজন বিভাগে সুচিকা তাইরিয়াল সেমিফাইনালে ওঠায় ভারতও একটি ব্রোঞ্জ পদক নিশ্চিত করেছে।
ভারত ৩টি রৌপ্য পদক পেয়ে পদক তালিকায় এখন ১০ নম্বর স্থানে আছে। চিন ২১ টি পদক পেয়ে প্রথম এবং জাপান কুড়িটি পদক পেয়ে দ্বিতীয় স্থানে আছে।
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি