কলকাতা ফুটবল লিগের খেলায় পঞ্চম (এ) ডিভিশনের খেলায় ড্র একটি ম্যাচ
কলকাতা, ২১ সেপ্টেম্বর (হি. স.): চলতি মরসুমে সোমবার কলকাতা ফুটবল লিগ ২০২৬-২০২৭ এর ৫টি খেলা ছিল। এর মধ্যেই এদিন একটি ড্র হল। বি জি প্রেস মাঠে হোয়াইট বর্ডার ক্লাব ও মার্কাস স্পোর্টিং ক্লাবের মধ্যে খেলাটি (০-০) অমীমাংসিত। এদিন কোনও গোল হয় নি। এদিকে, শ
কলকাতা ফুটবল লিগের খেলায় একনজরে ফলাফল


কলকাতা, ২১ সেপ্টেম্বর (হি. স.): চলতি মরসুমে সোমবার কলকাতা ফুটবল লিগ ২০২৬-২০২৭ এর ৫টি খেলা ছিল। এর মধ্যেই এদিন একটি ড্র হল। বি জি প্রেস মাঠে হোয়াইট বর্ডার ক্লাব ও মার্কাস স্পোর্টিং ক্লাবের মধ্যে খেলাটি (০-০) অমীমাংসিত। এদিন কোনও গোল হয় নি। এদিকে, শ্যামবাজার ক্লাব ৩-০ গোলের ব্যবধানে জয়ী। ফেডারেশন ক্লাব হারল। তালতলা মাঠে হাওড়া টাউন ক্লাব ১-০ গোলে জিতল এবং হারল ক্যালকাটা ইউনাইটেড ক্লাব।অন্যদিকে, হাইকোর্ট মাঠে গ্রীনপার্ক স্পোর্টস ক্লাব ২-১ ব্যবধানে বুদ্ধিস্ট ক্লাব কে হারিয়ে দিয়েছে। এদিন সর্বাধিক ৪ গোলে স্পোর্টিং ইউনিয়ন হারল। টাউন মাঠে ওই খেলাতে শেফালি বসু এফ এ মির্জাপুর ইউনিয়ন এদিন জিতল।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande