ভাগলপুরে গঙ্গায় ডুবে মৃত্যু এক বৃদ্ধার
ভাগলপুর, ২১ সেপ্টেম্বর ( হি.স.): বিহারের ভাগলপুরে গঙ্গায় স্নান করতে গিয়ে জলে ডুবে মৃত্যু এক বৃদ্ধার। ঘটনাটি ঘটেছে সোমবার সকালে নবগাছিয়া থানার অন্তর্গত লত্তিপুর সিকিয়া ধারে। সোমবার পুলিশ সূত্রে জানা গেছে, মৃতের নাম প্রভা দেবী (৬০)। তিনি লত্তি
ভাগলপুরে গঙ্গায় ডুবে মৃত্যু এক বৃদ্ধার


ভাগলপুর, ২১ সেপ্টেম্বর ( হি.স.): বিহারের ভাগলপুরে গঙ্গায় স্নান করতে গিয়ে জলে ডুবে মৃত্যু এক বৃদ্ধার। ঘটনাটি ঘটেছে সোমবার সকালে নবগাছিয়া থানার অন্তর্গত লত্তিপুর সিকিয়া ধারে। সোমবার পুলিশ সূত্রে জানা গেছে, মৃতের নাম প্রভা দেবী (৬০)। তিনি লত্তিপুরের বাসিন্দা।

সোমবার এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, প্রভা দেবী সোমবার ভোরে গঙ্গায় স্নান করতে সিকিয়া ধারে গিয়েছিলেন। স্নান করার সময় তিনি নদীর প্রবল স্রোতে ডুবে যান। স্থানীয় গ্রামবাসীরা দ্রুত পরিবারের সদস্যদের খবর দেয় । স্থানীয়দের সহায়তায় অনেক চেষ্টার পর জল থেকে উদ্ধার করা হয় বৃদ্ধার নিথর দেহ । খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছায় এবং মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

---------------

হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক




 

 rajesh pande