নারকেল গাছে উঠে হাইভোল্টেজ তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু
বাঁকুড়া, ২১ সেপ্টেম্বর (হি. স.) : নারকেল গাছ ঝাড়াই করতে উঠে হাইভোল্টেজ তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক ব্যক্তির। সোমবার ঘটনাটি ঘটেছে বাঁকুড়া জেলার সোনামুখী থানা এলাকায়। মৃত ব্যক্তির নাম অধীর দাস (৫৫)। ঘটনায় শোকের ছায়া এলাকায়।নারকেল ও তাল
নারকেল গাছে উঠে হাইভোল্টেজ তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু


বাঁকুড়া, ২১ সেপ্টেম্বর (হি. স.) : নারকেল গাছ ঝাড়াই করতে উঠে হাইভোল্টেজ তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক ব্যক্তির। সোমবার ঘটনাটি ঘটেছে বাঁকুড়া জেলার সোনামুখী থানা এলাকায়।

মৃত ব্যক্তির নাম অধীর দাস (৫৫)। ঘটনায় শোকের ছায়া এলাকায়।নারকেল ও তালগাছ ঝাড়াই-পরিষ্কারের কাজ করেই সংসার চালাতেন তিনি। সোমবারও গ্রামেরই এক বাসিন্দার বাড়িতে নারকেল গাছ ঝাড়াইয়ের কাজে গিয়েছিলেন। কাজ করতে গিয়ে নারকেল গাছে ওঠেন তিনি।

সেই সময়ে কোনও ভাবে গাছের একটি পাতার পাশ দিয়ে যাওয়া ১১ হাজার ভোল্টের বিদ্যুতের তারের সংস্পর্শে চলে আসায় তিনি মুহূর্তের মধ্যেই বিদ্যুৎস্পৃষ্ট হন।

বিদ্যুতের ঝটকায় প্রায় ২০ ফুট উপর থেকে নীচে পড়ে যান। স্থানীয় বাসিন্দারা তাঁকে দ্রুত নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি।

ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়েছে বলে জানা যায়। অধীর দাসের মৃত্যুর খবর গ্রামে পৌঁছতেই নেমে আসে শোকের ছায়া।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande