তিস্তা তলিয়ে যাওয়া হাতির শাবককে উদ্ধার মৎস্যজীবীদের
জলপাইগুড়ি, ২১ সেপ্টেম্বর (হি.স.): নিজেদের জীবন প্রায় বাজি রেখে নদীর তীব্র স্রোতে তলিয়ে যাওয়া এক হাতির শাবককে নিরাপদে উদ্ধার করলেন মৎস্যজীবীরা। সোমবার ভোরে গাজলডোবা তিস্তা ব্যারেজ এলাকার ঘটনা। জানা গেছে, তিস্তা নদীর স্রোতে এ দিন একটি হাতির শ
তিস্তা তলিয়ে যাওয়া হাতির শাবককে উদ্ধার মৎস্যজীবীদের


জলপাইগুড়ি, ২১ সেপ্টেম্বর (হি.স.): নিজেদের জীবন প্রায় বাজি রেখে নদীর তীব্র স্রোতে তলিয়ে যাওয়া এক হাতির শাবককে নিরাপদে উদ্ধার করলেন মৎস্যজীবীরা। সোমবার ভোরে গাজলডোবা তিস্তা ব্যারেজ এলাকার ঘটনা।

জানা গেছে, তিস্তা নদীর স্রোতে এ দিন একটি হাতির শাবককে ভেসে যেতে দেখা যায়। দেখতে পেয়েই সঙ্গে সঙ্গে উত্তরবঙ্গ মৎস্যজীবী ফোরামের সদস্যরা ক্রান্তি-পাঞ্জাব বাঁধ এলাকা থেকে একটি নৌকা নিয়ে নদীতে উদ্ধারকাজে নামেন। মৎস্যজীবীরা প্রায় চার কিলোমিটার নৌকা চালিয়ে হাতির শাবককে উদ্ধার করেন| এরপর শাবকটিকে নিরাপদে নৌকায় তুলে পাড়ে নিয়ে আসেন মৎস্যজীবীরা। এ দিন মৎস্যজীবীরা জানিয়েছেন, উদ্ধারের সময় হাতির শাবকটি সুস্থ ছিল। পরে তাকে কাঠামবাড়ি রেঞ্জের বনকর্মীদের হাতে তুলে দেওয়া হয়। বর্তমানে হাতির শাবকটি বন বিভাগের তত্ত্বাবধানে রয়েছে বলে জানা গেছে।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande