
বান্ধা, ২১ সেপ্টেম্বর ( হি.স.): উত্তর প্রদেশের বান্ধায় ঘটল এক সড়ক দুর্ঘটনা। দুর্ঘটনাটি ঘটেছে সোমবার সকালে, বদৌসা থানার অন্তর্গত এলাকায় বান্ধা-প্রয়াগরাজ জাতীয় সড়কে। বেপরোয়া গাড়ি ও রিকশার মধ্যে মুখোমুখি সংঘর্ষের ফলে প্রাণ গেল রিকশা চালকের। সোমবার পুলিশ সূত্রে জানা গেছে, মৃতের নাম অমরজিৎ প্যাটেল (৩৪) । সে মাহুরাই গ্রামের বাসিন্দা । দুর্ঘটনার পরে গাড়ি নিয়ে চম্পট দেয় চালক ।
এদিন এক পুলিশ আধিকারিক জানিয়েছেন , বদৌসার দিক থেকে একটি গাড়ি বেপরোয়া গতিতে চিত্রকূটের দিকে যাচ্ছিল। একটি পেট্রোল পাম্পের কাছে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা রিকশাটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং তাকে হাসপাতালে নিয়ে যায়। তবে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
---------------
হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক