আইআইটি বম্বের পড়ুয়ার রহস্যমৃত্যুর তদন্তে ক্রাইম ব্রাঞ্চ, অধ্যাপকের বিরুদ্ধে মামলা
মুম্বই, ২১ সেপ্টেম্বর (হি.স.): ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি (আইআইটি) বম্বের এক পড়ুয়ার রহস্যজনক মৃত্যুর মামলার তদন্তভার মুম্বই পুলিশের ক্রাইম ব্রাঞ্চের হাতে তুলে দেওয়া হয়েছে। এবার থেকে এই চাঞ্চল্যকর ঘটনার যাবতীয় তদন্ত চালাবে ক্রাইম ব্রাঞ্চে
আইআইটি বম্বে পড়ুয়ার রহস্যমৃত্যুর তদন্তে ক্রাইম ব্রাঞ্চ


মুম্বই, ২১ সেপ্টেম্বর (হি.স.): ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি (আইআইটি) বম্বের এক পড়ুয়ার রহস্যজনক মৃত্যুর মামলার তদন্তভার মুম্বই পুলিশের ক্রাইম ব্রাঞ্চের হাতে তুলে দেওয়া হয়েছে। এবার থেকে এই চাঞ্চল্যকর ঘটনার যাবতীয় তদন্ত চালাবে ক্রাইম ব্রাঞ্চের বিশেষ দল। সোমবার মুম্বই পুলিশের পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, মৃত ছাত্রের বাবার দায়ের করা লিখিত অভিযোগের ভিত্তিতে অধ্যাপক সূর্যনারায়ণ দুল্লার বিরুদ্ধে একটি মামলা রুজু করা হয়েছে। অভিযোগে ছাত্রের বাবা দাবি করেছেন, ওই অধ্যাপক তাঁর ছেলের ওপর মানসিক চাপ তৈরি করতেন এবং তাঁর প্রতি আপত্তিকর জাতিবিদ্বেষমূলক মন্তব্য করেছিলেন, যার জেরে মানসিক অবসাদে ভুগেই তাঁর ছেলে চরম পদক্ষেপ নিতে বাধ্য হন।

অভিযোগের গুরুত্ব বিবেচনা করে বিষয়টি উচ্চপদস্থ আধিকারিকদের নির্দেশে ক্রাইম ব্রাঞ্চের অধীনে পাঠানো হয়েছে। শিক্ষক মহলে বা ক্যাম্পাসে কোনও ধরনের বৈষম্যমূলক আচরণ ঘটেছিল কি না, তা খতিয়ে দেখতে অধ্যাপককে জিজ্ঞাসাবাদের পাশাপাশি সংশ্লিষ্টদের বয়ান রেকর্ড করার প্রক্রিয়া শুরু করছে তদন্তকারী দল।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande