
মুম্বই, ২১ সেপ্টেম্বর ( হি.স.): ভারতের গোয়েন্দা সংস্থা 'রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং (র)-এর প্রতিষ্ঠাতা রামেশ্বর নাথ কাও-এর বায়োপিক তৈরি করতে চলেছেন প্রযোজক করণ জোহর। লেখক নিতিন গোখলের লেখা বই 'আর. এন. কাও: জেন্টলম্যান স্পাইমাস্টার'-এর ওপর ভিত্তি করে তৈরি করা হবে ছবিটি । সিনেমাটি প্রযোজনা করবে ধর্মা প্রোডাকশন এবং লিও মিডিয়া কালেক্টিভ। ২০২৮ সালের ১১ আগস্ট ছবিটি মুক্তি পাবে প্রেক্ষাগৃহে ।
১৯৫৫ থেকে ১৯৭১ সাল পর্যন্ত আর. এন. কাও-এর জীবন ও কর্মজীবন তুলে ধরা হবে ছবির মাধ্যমে । এর পাশাপাশি ১৯৭১ সালের ভারত-পাকিস্তান যুদ্ধ এবং বাংলাদেশ গঠনের গল্পটির উপরেও বিশেষভাবে আলোকপাত করা হবে।
এই ছবির প্রসঙ্গে করণ জোহর বলেন, এমন একটি গল্প বড় পর্দায় নিয়ে আসতে পেরে তিনি অত্যন্ত আনন্দিত। 'র'-এর প্রতিষ্ঠার ৬০ বছর পূর্তি উপলক্ষে ছবিটি মুক্তি পাবে। ভারতের গোয়েন্দা সংস্থার ইতিহাসের প্রতি শ্রদ্ধা জানিয়ে তৈরি হতে চলেছে এই ছবি।
---------------
হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক