
লিভারপুল, ২১ সেপ্টেম্বর (হি.স.): বোর্নমাউথের বিপক্ষে প্রথমার্ধে নিজেদের একদমই মেলে ধরতে পারে নি লিভারপুল। বিরতির পরও একই অবস্থা। কোনমতে ম্যাচের ৫৭ মিনিটে কাঙ্ক্ষিত গোল পেয়ে স্বস্তির জয় পেল তারা।
প্রতিপক্ষের মাঠে রবিবার প্রিমিয়ার লিগের ম্যাচে ১-০ গোলে জিতেছে আন্দোনি ইরাওলার দল। একমাত্র গোলটি করেন আলেকসান্দের ইসাক।
লিগে এক ম্যাচ পর জয়ের দেখা পেল লিভারপুল। আগের ম্যাচে তারা ফুলহ্যামের সঙ্গে গোলশূন্য ড্র করেছিল।
এর ফলে পাঁচ ম্যাচে দুই জয় ও তিন ড্রয়ে ৯ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে আছে লিভারপুল। আর ৩ পয়েন্ট নিয়ে ১৭ নম্বরে বোর্নমাউথ।
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি