লক্ষাধিক টাকার প্রতারণার অভিযোগে জিন্দে গ্রেফতার ১
জিন্দ, ২১ সেপ্টেম্বর ( হি.স.): হরিয়ানার জিন্দে পুলিশ গ্রেফতার করল এক প্রতারককে । ঘটনাটি ঘটেছে সোমবার। কম দামে ডলার পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে ১ লক্ষ ৩৮ হাজার টাকার জালিয়াতি করার অভিযোগে ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার পুলিশ সূত্রে জানা
লক্ষাধিক টাকার প্রতারণার অভিযোগে জিন্দে গ্রেফতার ১


জিন্দ, ২১ সেপ্টেম্বর ( হি.স.): হরিয়ানার জিন্দে পুলিশ গ্রেফতার করল এক প্রতারককে । ঘটনাটি ঘটেছে সোমবার। কম দামে ডলার পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে ১ লক্ষ ৩৮ হাজার টাকার জালিয়াতি করার অভিযোগে ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতের নাম মোহাম্মদ মুশতাক। তল্লাশি চালিয়ে পুলিশ তার কাছ থেকে নগদ ১০ হাজার টাকা উদ্ধার করেছে।

সোমবার এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, জিন্দের ক্ষেম নগরের বাসিন্দা গণেশ পুলিশের কাছে একটি অভিযোগ দায়ের করেন। গণেশ জানান, প্রায় দু'মাস আগে মোহাম্মদ মুশতাক নামের এক ব্যক্তির সঙ্গে তাঁর পরিচয় হয়। মুশতাক তাঁকে জানান যে, প্রতিদিন ডলার কেনাবেচা করে ৬০০ থেকে ৭০০ টাকা পর্যন্ত সহজ আয় করা সম্ভব। মুশতাকের কথায় প্রলুব্ধ হয়ে গণেশ নিজের মোবাইল নম্বর আদান-প্রদান করেন।

গত ৩ আগস্ট মোহাম্মদ মুশতাক গণেশকে জানায় যে ডলার কিনতে হলে একটি নির্দিষ্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠাতে হবে এবং সে একটি চেকের ছবি পাঠায়। সেই কথার ভিত্তিতে গণেশ এনইএফটি -র মাধ্যমে ওই অ্যাকাউন্টে ১ লক্ষ ৩৮ হাজার টাকা পাঠিয়ে দেন। তবে টাকা পাঠানোর পর গণেশ ডলারের বিষয়ে যোগাযোগ করলে মুশতাক দাবি করে যে অ্যাকাউন্টে কোনো টাকা পৌঁছায়নি। এরপর থেকে অভিযুক্ত ব্যক্তি ফোন ধরা সম্পূর্ণ বন্ধ করে দেয়। গণেশের অভিযোগের ভিত্তিতে পুলিশ প্রাথমিকভাবে অনুসন্ধান শুরু করে এবং দিল্লি থেকে অভিযুক্তকে গ্রেফতার করে। ঘটনাটির তদন্ত শুরু করেছে পুলিশ।

---------------

হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক




 

 rajesh pande