আতলেতিকোর মাঠে হারল রিয়াল মাদ্রিদ
মাদ্রিদ, ২১ সেপ্টেম্বর (হি.স.) : মেত্রোপলিতানোয় লা লিগার মহারণে রবিবার আতলেতিকো মাদ্রিদ ২-১ গোলে হারাল রিয়াল মাদ্রিদকে। মাদ্রিদ ডার্বিতে তিনটি গোলই হয়েছে দ্বিতীয়ার্ধে। সফল স্পট কিকে আলেহান্দ্রো গ্রিমাল্দো স্বাগতিকদের এগিয়ে নেওয়ার পর ব্যবধান
আতলেতিকোর মাঠে হারল রিয়াল মাদ্রিদ


মাদ্রিদ, ২১ সেপ্টেম্বর (হি.স.) : মেত্রোপলিতানোয় লা লিগার মহারণে রবিবার আতলেতিকো মাদ্রিদ ২-১ গোলে হারাল রিয়াল মাদ্রিদকে। মাদ্রিদ ডার্বিতে তিনটি গোলই হয়েছে দ্বিতীয়ার্ধে।

সফল স্পট কিকে আলেহান্দ্রো গ্রিমাল্দো স্বাগতিকদের এগিয়ে নেওয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন জোনাথন ডেভিড। শেষ দিকে ব্যবধান কমিয়ে আশা জাগান আন্টোনিও রুডিগার। তবে হার এড়াতে পারেননি সফরকারীরা।

রিয়াল মাদ্রিদের ডাগআউটে জোসে মরিনিওর প্রথম মেয়াদে বহু কীর্তির একটা ছিল কখনো নগর প্রতিদ্বন্দ্বী আতলেতিকো মাদ্রিদের কাছে না হারা। তবে সেটা এখন অতীত। নতুন মেয়াদের শুরুতেই আতলেতিকোর কাছে হেরে বসেছে তার দল।

রিয়ালকে হারিয়ে দুই নম্বরে উঠে এসেছে আতলেতিকো। ৭ ম্যাচে তাদের পয়েন্ট ১৬। ২১ পয়েন্ট নিয়ে চূড়ায় বার্সিলোনা। আর ১৫ পয়েন্ট নিয়ে তিনে মরিনিওর দল।

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande