সর্দার তেজা সিং সামুন্দ্রি গুরুদ্বার সংস্কার আন্দোলনের দূরদর্শী নেতা ছিলেন: তরণজিৎ সিং সান্ধু
নয়াদিল্লি, ২১ সেপ্টেম্বর (হি.স.): দিল্লির উপরাজ্যপাল তরণজিৎ সিং সান্ধু সোমবার তাঁর দাদু সর্দার তেজা সিং সামুন্দ্রির শহিদ দিবসের শতবার্ষিকী উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানে যোগ দেন| দ্বারকার গুরুদ্বার শ্রী গুরু সিং সভায় আয়োজিত এই অনুষ্ঠানে ভারতীয়
সর্দার তেজা সিং সামুন্দ্রি গুরুদ্বার সংস্কার আন্দোলনের দূরদর্শী নেতা ছিলেন: তরণজিৎ সিং সান্ধু


নয়াদিল্লি, ২১ সেপ্টেম্বর (হি.স.): দিল্লির উপরাজ্যপাল তরণজিৎ সিং সান্ধু সোমবার তাঁর দাদু সর্দার তেজা সিং সামুন্দ্রির শহিদ দিবসের শতবার্ষিকী উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানে যোগ দেন| দ্বারকার গুরুদ্বার শ্রী গুরু সিং সভায় আয়োজিত এই অনুষ্ঠানে ভারতীয় জনতা পার্টির সংসদ সদস্য কমলজীত সেহরাওয়াত এবং বিধায়ক সন্দীপ সেহরাওয়াত উপস্থিত ছিলেন।

উপরাজ্যপাল বলেন, তাঁর দাদু সর্দার তেজা সিং সামুন্দ্রি গুরুদ্বার সংস্কার আন্দোলনের একজন দূরদর্শী নেতা ছিলেন| তিনি তাঁর জীবন গুরুদ্বার সংস্কার, শিক্ষা, সমতা এবং ভারতের স্বাধীনতা সংগ্রামের জন্য উৎসর্গ করেছিলেন বলেও উল্লেখ করেন দিল্লির উপরাজ্যপাল তরণজিৎ সিং সান্ধু। উপরাজ্যপাল আরও বলেন, তাঁর দাদু সর্দার তেজা সিং সামুন্দ্রির সর্বোচ্চ আত্মত্যাগ সততা, অহিংস সংগ্রাম এবং নিঃস্বার্থ সেবার এক চিরন্তন প্রতীক| এটি এমন একটি অমূল্য ঐতিহ্য যা আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করতে থাকবে।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande