
সুপৌল, ২১ সেপ্টেম্বর ( হি.স.): বেআইনি মদ পাচারের বিরুদ্ধে বড় পদক্ষেপ নিলো বিহারের রতনপুর থানার পুলিশ । ঘটনাটি ঘটেছে রবিবার। সোমবার পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতদের নাম বিশাল যাদব (২২), জয়কৃষ্ণ রজক (১৯) এবং অর্জুন কুমার (২২)। এরা সকলেই নরপতপট্টি ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। সোমবার পুলিশ গ্রেফতার করল তিন পাচারকারীকে। তল্লাশি চালিয়ে পুলিশ উদ্ধার করেছে ১৮০ লিটার নেপালি মদ, একটি বাইক এবং তিনটি মোবাইল ফোন।
সোমবার এক পুলিশ আধিকারিক জানিয়েছেন , রবিবার গোপন সূত্রে পুলিশ জানতে পারে নরপতপট্টি ৬ নম্বর ওয়ার্ড সংলগ্ন কোশী বাঁধ এলাকায় কয়েকজন ব্যক্তি নেপালি মদ পাচারের চেষ্টা করছে। খবর পেয়েই পুলিশ দ্রুত নরপতপট্টি ৬ নম্বর ওয়ার্ডের কোশী বাঁধে পৌঁছালে তিন ব্যক্তি বাইকে করে পালানোর চেষ্টা করে। পুলিশ তাদের ধাওয়া করে তিনজনকে গ্রেফতার করে । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
---------------
হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক