ডিমা হাসাওয়ে পুলিশের অভিযানে দুটি পিস্তল উদ্ধার, গ্রেফতার এক
হাফলং (অসম), ২১ সেপ্টেম্বর (হি স): ডিমা হাসাও জেলার লাংটিং থানার অন্তর্গত দাউহাজা জঙ্গল এলাকায় পুলিশের অভিযানে দুটি পিস্তল, গুলি ও মোবাইল ফোন উদ্ধার হয়েছে। এই ঘটনায় জড়িত সন্দেহে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। সোমবার পুলিশ সূত্রে জানা গেছে, গোপন তথ
Bag


Pistal


হাফলং (অসম), ২১ সেপ্টেম্বর (হি স): ডিমা হাসাও জেলার লাংটিং থানার অন্তর্গত দাউহাজা জঙ্গল এলাকায় পুলিশের অভিযানে দুটি পিস্তল, গুলি ও মোবাইল ফোন উদ্ধার হয়েছে। এই ঘটনায় জড়িত সন্দেহে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

সোমবার পুলিশ সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে ১৯ সেপ্টেম্বর ভোররাতে দাউহাজা জঙ্গল এলাকায় অভিযান চালায় ডিমা হাসাও পুলিশ। অভিযান চলাকালীন একটি ঝুম চাষের জমিতে তৈরি অস্থায়ী তাঁবুতে তল্লাশি চালানো হয়। সেখান থেকেই একটি পয়েন্ট ২২ এমএম এবং একটি পয়েন্ট ৩২ এমএম পিস্তল উদ্ধার করা হয়। পাশাপাশি বেশ কিছু গুলি ও মোবাইল ফোনও ব্যাগ এবং অন্যান্য সামগ্ৰী উদ্ধার করে পুলিশ।

উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্র, গুলি এবং অন্যান্য সামগ্রী বাজেয়াপ্ত করা হয়েছে। অভিযানের সময় ঘটনাস্থল থেকে এক ব্যক্তিকে আটক করা হয়। উদ্ধার হওয়া অস্ত্রগুলি কী উদ্দেশ্যে সেখানে রাখা হয়েছিল এবং এর সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।

পুলিশের পক্ষ থেকে সোমবার জানানো হয়েছে, ঘটনার সঙ্গে সম্পর্কিত সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে। আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে অস্ত্রগুলির উৎস এবং সম্ভাব্য যোগাযোগের বিষয়ে তথ্য সংগ্রহের চেষ্টা চলছে। তদন্তের অগ্রগতির সঙ্গে সঙ্গে ঘটনায় আরও তথ্য সামনে আসতে পারে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

হিন্দুস্থান সমাচার / বিশাখা দেব




 

 rajesh pande