কাল থেকে নতুন যাত্রা, ১২৬তম আইএফএ শিল্ডের উদ্বোধনী ম্যাচে শ্রীনিধি ডেকানের মুখোমুখি মোহনবাগান
কলকাতা, ২২ সেপ্টেম্বর (হি. স.) : মঙ্গলবার ২৩ সেপ্টেম্বর থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হতে চলেছে ঐতিহ্যবাহী ১২৬তম আইএফএ শিল্ড (IFA Shield)। মঙ্গলবার বাংলা ফুটবলের নিয়ামক সংস্থা ‘ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন’ (IFA)-এর পক্ষ থেকে এই ঐতিহাসিক ঘোষণার কথা জা
কাল থেকে নতুন যাত্রা, ১২৬তম আইএফএ শিল্ডের উদ্বোধনী ম্যাচে শ্রীনিধি ডেকানের মুখোমুখি মোহনবাগান


কলকাতা, ২২ সেপ্টেম্বর (হি. স.) : মঙ্গলবার ২৩ সেপ্টেম্বর থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হতে চলেছে ঐতিহ্যবাহী ১২৬তম আইএফএ শিল্ড (IFA Shield)। মঙ্গলবার বাংলা ফুটবলের নিয়ামক সংস্থা ‘ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন’ (IFA)-এর পক্ষ থেকে এই ঐতিহাসিক ঘোষণার কথা জানানো হয়েছে। টুর্নামেন্টের জমকালো উদ্বোধনী ম্যাচেই মাঠে নামছে ঐতিহ্যবাহী মোহনবাগান সুপার জায়ান্ট। তাদের প্রতিদ্বন্দ্বী শ্রীনিধি ডেকান এফসি। ঐতিহ্যমণ্ডিত মোহনবাগান/সিএফসি মাঠে আয়োজিত হতে চলা এই হাইভোল্টেজ ম্যাচকে কেন্দ্র করে ইতিমধ্যেই ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা সৃষ্টি হয়েছে।

তবে মূল ম্যাচ শুরুর পূর্বেই মাঠের মধ্যে অপেক্ষা করছে এক বিশেষ বর্ণাঢ্য মুহূর্ত। দুপুর ২.৪৫ মিনিটে সদ্য সমাপ্ত ‘ক্যালকাটা ফুটবল লিগ’ (CFL)-এর প্রিমিয়ার ডিভিশনে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়া মোহনবাগান সুপার জায়ান্ট দলের হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হবে লিগ চ্যাম্পিয়ন্স ট্রফি। উক্ত অনুষ্ঠানে সশরীরে উপস্থিত থেকে সবুজ-মেরুন শিবিরের হাতে এই ট্রফি তুলে দেবেন রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী ড. ইন্দ্রনীল খাঁ।

উল্লেখ্য, স্থানীয় লিগে সেরা হওয়ার পর এবার আইএফএ শিল্ডেও চ্যাম্পিয়ন হওয়ার প্রতি লক্ষ্য থাকবে সবুজ-মেরুন ব্রিগেডের। মর্যাদাপূর্ণ এই প্রতিযোগিতার ১২৬তম সংস্করণের প্রথম ম্যাচেই নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণে মাঠে নামছে তারা। ফলে সিএফএল ট্রফি হাতে নেওয়ার পরই শ্রীনিধি ডেকানের বিরুদ্ধে নতুন জয়ের অভিযানে ঝাঁপাবে মোহনবাগান। উদ্বোধনী এই ম্যাচকে কেন্দ্র করে গ্যালারিতে ফুটবলপ্রেমী সমর্থকদের ভিড় উপচে পড়বে বলেই জোরালো আশা আয়োজকদের।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande