লুডো খেলা নিয়ে বচসার জেরে কোদালের আঘাতে বৃদ্ধকে ‘খুন’
উত্তর ২৪ পরগনা, ২২ সেপ্টেম্বর (হি. স.) : লুডো খেলা নিয়ে বচসা। তার জেরে কোদালের আঘাতে বৃদ্ধকে ‘খুন’। ঘটনাটি ঘটেছে বসিরহাটে। ধৃতকে জেরা করে তথ্য পেতে চাইছে পুলিশ। মঙ্গলবার ধৃতকে বসিরহাট আদালতে পেশ করা হয়। মৃতের নাম পরান মণ্ডল। পুলিশ তদন্তে নেমে ম
লুডো খেলা নিয়ে বচসার জেরে কোদালের আঘাতে বৃদ্ধকে ‘খুন’


উত্তর ২৪ পরগনা, ২২ সেপ্টেম্বর (হি. স.) : লুডো খেলা নিয়ে বচসা। তার জেরে কোদালের আঘাতে বৃদ্ধকে ‘খুন’। ঘটনাটি ঘটেছে বসিরহাটে। ধৃতকে জেরা করে তথ্য পেতে চাইছে পুলিশ। মঙ্গলবার ধৃতকে বসিরহাট আদালতে পেশ করা হয়।

মৃতের নাম পরান মণ্ডল। পুলিশ তদন্তে নেমে মৃতের বন্ধু অভিযুক্ত সমীর মণ্ডলকে গ্রেফতার করেছে। সামান্য লুডো খেলাকে ঘিরে কারও প্রাণ চলে যেতে পারে! ঘটনায় হতবাক এলাকার বাসিন্দারা।

মিনাখাঁ থানার বামনপুকুর গ্রাম পঞ্চায়েতের পুটখালির কালীতলা এলাকায় বাড়ি বছর ৬৫ বয়সের পরান মণ্ডলের। দিনের কাজকর্ম মিটিয়ে বন্ধু সমীর মণ্ডলের সঙ্গে প্রায় প্রতিদিন লুডো খেলতেন পরান। সোমবার রাতেও বাড়ির অদূরে রাস্তার ধারে দুই বন্ধু লুডো খেলা শুরু করেন।

অভিযোগ, দুজনেই মদ্যপ ছিলেন। খেলা নিয়েই দুজনের মধ্যে তুমুল বচসা শুরু হয়। তার জেরে কোদালের আঘাত পড়ে বৃদ্ধর মাথায়।

খবর দেওয়া হয় মিনাখাঁ থানায়। রাতেই হাসপাতাল ও ঘটনাস্থলে যায় পুলিশ। অভিযুক্ত সমীর মণ্ডলকে ওই এলাকা থেকেই গ্রেফতার করা হয়।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande