নয়াদিল্লি, ২২ সেপ্টেম্বর (হি.স.): রাজধানী নয়াদিল্লির ভারত মণ্ডপমে আগামী ২৩ থেকে ২৫ অক্টোবর অনুষ্ঠিত হবে ভারত আন্তর্জাতিক রাইস কনফারেন্স (বিআইআরসি) ২০২৬। সম্মেলনে বিশ্বের বিভিন্ন প্রান্তের ধানের প্রায় ২০০টি জাত প্রদর্শন করা হবে।
ভারত আন্তর্জাতিক রাইস কনফারেন্সে বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ বিভিন্ন ধানের জাত প্রদর্শনের উদ্যোগ নেওয়া হয়েছে। এই ধরনের প্রথম আন্তর্জাতিক সংগ্রহশালা আগামী মাসে নয়াদিল্লিতে তৈরি হবে। ভারত-সহ বিশ্বের বিভিন্ন দেশে উৎপাদিত ধানের প্রায় ২০০টি জাত একই জায়গায় দেখার সুযোগ মিলবে।
আয়োজকদের মতে, ‘গ্লোবাল রাইস আর্কাইভ’-এ ভারত ছাড়াও ইতালি, থাইল্যান্ড ও জাপান-সহ একাধিক দেশে বাণিজ্যিকভাবে ব্যবহৃত ধানের ২০০টি জাত রাখা হবে। এর ফলে আন্তর্জাতিক ক্রেতারা একই জায়গায় বিভিন্ন জাতের ধানের তুলনা করতে পারবেন এবং সম্ভাব্য সরবরাহকারীদের চিহ্নিত করতে পারবেন।
বাসমতি থেকে ব্ল্যাক রাইস
বিআইআরসি ২০২৬-এ ভারতের বাসমতি ধানের ১১২১, ১৭১৮, ১৫০৯ এবং ১৪০১-এর মতো জাত প্রদর্শন করা হবে। এছাড়া পুসা বাসমতি, শারবতি ও সুগন্ধা চালও থাকবে। নন-বাসমতি জাতের মধ্যে পিআর-১১, পিআর-১৪, পরমল ও সোনা মসুরিও প্রদর্শিত হবে।
দেশের বিভিন্ন রাজ্যের বিশেষ ধানের জাতও ‘গ্লোবাল রাইস আর্কাইভ’-এ স্থান পাবে। এর মধ্যে উত্তরপ্রদেশের কালানমক, ছত্তীসগঢ়ের দুবরাজ, অসমের জোহা, মণিপুরের চাকাও ব্ল্যাক রাইস এবং মধ্যপ্রদেশের চিন্নৌর রয়েছে।
এছাড়া কেরলম, তামিলনাড়ু, পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্র ও কাশ্মীরের একাধিক ঐতিহ্যবাহী ধানের জাতও প্রদর্শিত হবে। বিদেশি জাতের মধ্যে থাকবে ইতালির আরবোরিও এবং থাইল্যান্ডের জ্যাসমিন রাইস।
নয়াদিল্লি, ২২ সেপ্টেম্বর (হি.স.): রাজধানী নয়াদিল্লির ভারত মণ্ডপমে আগামী ২৩ থেকে ২৫ অক্টোবর অনুষ্ঠিত হবে ভারত আন্তর্জাতিক রাইস কনফারেন্স (বিআইআরসি) ২০২৬। সম্মেলনে বিশ্বের বিভিন্ন প্রান্তের ধানের প্রায় ২০০টি জাত প্রদর্শন করা হবে।
ভারত আন্তর্জাতিক রাইস কনফারেন্সে বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ বিভিন্ন ধানের জাত প্রদর্শনের উদ্যোগ নেওয়া হয়েছে। এই ধরনের প্রথম আন্তর্জাতিক সংগ্রহশালা আগামী মাসে নয়াদিল্লিতে তৈরি হবে। ভারত-সহ বিশ্বের বিভিন্ন দেশে উৎপাদিত ধানের প্রায় ২০০টি জাত একই জায়গায় দেখার সুযোগ মিলবে।
আয়োজকদের মতে, ‘গ্লোবাল রাইস আর্কাইভ’-এ ভারত ছাড়াও ইতালি, থাইল্যান্ড ও জাপান-সহ একাধিক দেশে বাণিজ্যিকভাবে ব্যবহৃত ধানের ২০০টি জাত রাখা হবে। এর ফলে আন্তর্জাতিক ক্রেতারা একই জায়গায় বিভিন্ন জাতের ধানের তুলনা করতে পারবেন এবং সম্ভাব্য সরবরাহকারীদের চিহ্নিত করতে পারবেন।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য