
কলকাতা, ২২ সেপ্টেম্বর (হি. স.) : আজ বিশ্ব গন্ডার দিবস । প্রতি বছর আজকের এই বিশেষ দিনটি যথাযোগ্য মর্যাদার সঙ্গে রাজ্য জুড়ে পালিত হয়। এই উপলক্ষেই বন্যপ্রাণী ও প্রাকৃতিক পরিবেশের প্রতি সাধারণ মানুষের মধ্যে আরও বেশি সচেতনতা গড়ে তোলার জোর আবেদন জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
তিনি বার্তা দেন যে, সকলের আন্তরিক সহযোগিতা, সচেতনতা এবং ঐক্যবদ্ধ প্রচেষ্টাই বন্যপ্রাণীদের জন্য একটি সুরক্ষিত ভবিষ্যৎ সুনিশ্চিত করতে পারে। প্রকৃতি ও বন্যপ্রাণী সংরক্ষণ অত্যন্ত জরুরি এবং তারা বাঁচলে ও সুরক্ষিত থাকলেই আমাদের ভবিষ্যৎ নিরাপদ হবে।
বিশ্ব গন্ডার দিবস উপলক্ষে মঙ্গলবার সমাজমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক বিশেষ বার্তায় মুখ্যমন্ত্রী জানান, গন্ডার সংরক্ষণে সচেতনতা বৃদ্ধি করতে হবে। আগামী দিনে বন্যপ্রাণীর সুরক্ষা ও নিরাপত্তা সুদৃঢ় করাই হোক আমাদের একমাত্র অঙ্গীকার।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত