
ভোপাল, ২২ সেপ্টেম্বর (হি.স.): আগামী রবিবার ভোপালের আরসিভিপি নরোণহা অ্যাকাডেমি অফ অ্যাডমিনিস্ট্রেশনে 'মুখ্যমন্ত্রী স্টার্টআপ সংলাপ' অনুষ্ঠিত হবে| মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী ড. মোহন যাদব এ দিন যুবদের সঙ্গে সরাসরি মতবিনিময় করবেন। এই সংলাপে রাজ্যের প্রায় ২০০ জন উদ্যোক্তা অংশগ্রহণ করবেন।
এমএসএমই কমিশনার কুমার পুরুষোত্তম মঙ্গলবার ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে মধ্যপ্রদেশের সব জেলার আধিকারিকদের নির্দেশ দিয়েছেন, রাজ্যের প্রতিটি জেলার নতুন উদ্যোক্তাদের এই সংলাপে অংশগ্রহণ করানোর বিষয়ে। জানা গেছে, স্টার্টআপ সংলাপে মুখ্যমন্ত্রী রাজ্যের তরুণ, উদীয়মান স্টার্টআপ উদ্যোক্তাদের সঙ্গে সরাসরি কথা বলবেন। মনে করা হচ্ছে, রাজ্যের স্টার্টআপ ইকোসিস্টেম, তরুণদের উদ্যোক্তা হয়ে ওঠার মানসিকতা, উদ্ভাবন এবং কর্মসংস্থান সৃষ্টির সম্ভাবনাকে অনুধাবন করা ও সেগুলিকে উৎসাহিত করার গুরুত্বপূর্ণ মঞ্চ হয়ে উঠবে এই সংলাপ। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর সঙ্গে স্টার্টআপ উদ্যোক্তারা তাঁদের অভিজ্ঞতা, সাফল্য, প্রতিবন্ধকতা এবং পরামর্শ ভাগ করে নেওয়ার সুযোগ পাবেন।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ