যমুনা এক্সপ্রেসওয়েতে গাড়ির ধাক্কায় দম্পতির মৃত্যু
নয়ডা, ২২ সেপ্টেম্বর (হি.স.): উত্তর প্রদেশের যমুনা এক্সপ্রেসওয়ে পার হওয়ার সময় গাড়ির ধাক্কায় মৃত্যু হল এক দম্পতির। ঘটনাটি ঘটেছে ইকোটেক-১ থানা এলাকার গলগোটিয়া কাটের কাছে। মৃতদের নাম দীনেশ ও তাঁর স্ত্রী অঞ্জু দেবী। পুলিশ দেহ দু’টি ময়নাতদন্তের জন্য পা
যমুনা এক্সপ্রেসওয়েতে গাড়ির ধাক্কায় দম্পতির মৃত্যু


নয়ডা, ২২ সেপ্টেম্বর (হি.স.): উত্তর প্রদেশের যমুনা এক্সপ্রেসওয়ে পার হওয়ার সময় গাড়ির ধাক্কায় মৃত্যু হল এক দম্পতির। ঘটনাটি ঘটেছে ইকোটেক-১ থানা এলাকার গলগোটিয়া কাটের কাছে। মৃতদের নাম দীনেশ ও তাঁর স্ত্রী অঞ্জু দেবী। পুলিশ দেহ দু’টি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

মঙ্গলবার ইকোটেক-১ থানার ভারপ্রাপ্ত আধিকারিক অরবিন্দ কুমার বর্মা জানান, ঘরবরা গ্রামের বাসিন্দা দীনেশ ও তাঁর স্ত্রী অঞ্জু দেবী সোমবার রাতে গলগোটিয়া বিশ্ববিদ্যালয় কাটের কাছে পায়ে হেঁটে যমুনা এক্সপ্রেসওয়ে পার হওয়ার চেষ্টা করছিলেন। সেই সময় একটি গাড়ি তাঁদের ধাক্কা মারে। ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

অন্যদিকে, কাসনা থানা এলাকায় পৃথক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মৃতের নাম রাজু সরোজ (৩৭)। তিনি মির্জাপুর জেলার বাসিন্দা। মঙ্গলবার কাসনা থানার ভারপ্রাপ্ত আধিকারিক পঙ্কজ কুমার জানান, সোমবার রাতে দুর্ঘটনায় গুরুতর আহত রাজুকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছিল। চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। উপ-পরিদর্শক হর্ষবর্ধন যাদব দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছেন।

---------------

হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস




 

 rajesh pande