সিল করা হলো সিটং-এর হোমস্টে, অগ্নিদগ্ধ মহিলাকে স্থানান্তর কলকাতায়
কার্শিয়াং, ২২ সেপ্টেম্বর (হি.স.): সিটং-এর যে হোমস্টেতে চিকেন বারবিকিউ করার সময় তার কাছে থাকা এক মহিলা অগ্নিদগ্ধ হয়েছিলেন| সেই ঘটনার আট দিন পর ওই হোমস্টে সিল করে দেওয়া হলো। জলপাইগুড়ির আঞ্চলিক ফরেনসিক সায়েন্স ল্যাবের বিশেষজ্ঞরা ঘটনাস্থল থেকে বি
সিল করা হলো সিটং-এর হোমস্টে, অগ্নিদগ্ধ মহিলাকে স্থানান্তর কলকাতায়


কার্শিয়াং, ২২ সেপ্টেম্বর (হি.স.): সিটং-এর যে হোমস্টেতে চিকেন বারবিকিউ করার সময় তার কাছে থাকা এক মহিলা অগ্নিদগ্ধ হয়েছিলেন| সেই ঘটনার আট দিন পর ওই হোমস্টে সিল করে দেওয়া হলো। জলপাইগুড়ির আঞ্চলিক ফরেনসিক সায়েন্স ল্যাবের বিশেষজ্ঞরা ঘটনাস্থল থেকে বিভিন্ন নমুনা সংগ্রহ করেন। এরপরই পুলিশ হোমস্টেটি সম্পূর্ণ সিল করে দেয়। মঙ্গলবার পুলিশ সূত্রে জানা গেছে, এটি স্রেফ দুর্ঘটনা নাকি এর পেছনে অন্য কোনও কারণ রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। ফরেনসিক পরীক্ষার রিপোর্ট এলেই আগুন লাগার প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।

উল্লেখ্য, ঘটনাটি ঘটেছিল ১৩ সেপ্টেম্বর কার্শিয়াং মহকুমার সিটং এক নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত খাসমহল এলাকায়। চিকেন বারবিকিউয়ের সময় কাছে বসে থাকা উত্তর দিনাজপুরের চোপড়ার এক মহিলা মারাত্মকভাবে পুড়ে যান। তাঁর শরীরের প্রায় ৬৫ শতাংশ অগ্নিদগ্ধ হয়। পরিবারের অভিযোগ, হোমস্টে কর্তৃপক্ষের অবহেলা ছিল| সেইসঙ্গে সময়মতো তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্যও কোনও গাড়ির ব্যবস্থা করা হয়নি বলে অভিযোগ। ওই মহিলার পরিবারের তরফে একটি এফআইআর দায়ের করা হয়েছে। এই ঘটনায় পুলিশ হোমস্টে-র মালিক ও ম্যানেজার-সহ চারজনকে গ্রেফতার করেছে।

এদিকে, শিলিগুড়ির কাওয়াখালি এলাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অগ্নিদগ্ধ ওই মহিলাকে বিশেষ অ্যাম্বুলেন্সে করে উন্নত চিকিৎসার জন্য কলকাতায় নিয়ে যাওয়া হয়েছে। তাঁর স্বামী সৌভিক দাস জানান, কলকাতার এম. আর. বাঙুর হাসপাতালে তাঁর স্ত্রীর চিকিৎসা শুরু হয়েছে। রাজ্যের পর্যটনমন্ত্রী শঙ্কর ঘোষ এই ঘটনার উপযুক্ত তদন্তের আশ্বাস দিয়েছেন| পাশাপাশি, ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা আর না ঘটে, তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ারও আশ্বাস দিয়েছেন মন্ত্রী।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande