জলের অপচয় রুখতে সচেতনতার ডাক উপরাষ্ট্রপতির, দিল্লিতে শুরু 'ভারত আন্তর্জাতিক জল সপ্তাহ'
নয়াদিল্লি, ২২ সেপ্টেম্বর (হি.স.): কল খুললেই জল মিলছে, তাই কেউ জলের আসল গুরুত্ব বুঝতে পারেন না। জল অপচয় রুখতে এবং জলসম্পদের সঠিক ব্যবস্থাপনায় সাধারণ মানুষকে আরও সংবেদনশীল হওয়ার আহ্বান জানিয়ে এই মন্তব্য করলেন উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন। মঙ্
উপরাষ্ট্রপতি


নয়াদিল্লি, ২২ সেপ্টেম্বর (হি.স.): কল খুললেই জল মিলছে, তাই কেউ জলের আসল গুরুত্ব বুঝতে পারেন না। জল অপচয় রুখতে এবং জলসম্পদের সঠিক ব্যবস্থাপনায় সাধারণ মানুষকে আরও সংবেদনশীল হওয়ার আহ্বান জানিয়ে এই মন্তব্য করলেন উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন। মঙ্গলবার নতুন দিল্লিতে নবম 'ভারত আন্তর্জাতিক জল সপ্তাহ'-এর আনুষ্ঠানিক উদ্বোধন করতে গিয়ে জলসংকট মোকাবিলায় ঐতিহ্যবাহী প্রাচীন জ্ঞান ও আধুনিক প্রযুক্তির মেলবন্ধনের ওপর জোর দেন তিনি।

অনুষ্ঠানের উদ্বোধনী ভাষণে উপরাষ্ট্রপতি বলেন, ২০৪৭ সালের মধ্যে 'বিকশিত ভারত' গড়ে তোলার স্বপ্ন পূরণ করতে হলে আমাদের জলসংরক্ষণ ব্যবস্থায় সবচেয়ে বেশি নজর দিতে হবে। ভারতের ভৌগোলিক বাস্তবতা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, বিশ্বের মোট স্থলভাগের মাত্র ২.৪ শতাংশ ভারতে অবস্থিত, অথচ বিশ্বের ১৮ শতাংশ মানুষ এই দেশেই বাস করেন। পরিসংখ্যান কখনো মিথ্যে বলে না, কিন্তু মাটির বাস্তব পরিস্থিতি না বুঝে অনেক সময় ভুল তুলনা টানা হয়। উন্নত দেশগুলিতে মাথাপিছু বিপুল পরিমাণ জল বরাদ্দ থাকে, কিন্তু তাদের জনসংখ্যা কম এবং প্রাকৃতিক জলের উৎস অনেক বেশি। ফলে সেই হিসাবের সঙ্গে ভারতের তুলনা টানা অর্থহীন।

বিশেষ করে শহরাঞ্চলের দৈনন্দিন ব্যবহারের অভ্যাসে বদল আনার কড়া বার্তা দেন উপরাষ্ট্রপতি। তিনি বলেন, প্রয়োজনমতো জল মেপে ব্যবহার করতে হবে। শহরাঞ্চলে সাধারণ মানুষ সহজেই কল থেকে পরিশ্রুত জল পান বলে তার অপচয় সম্পর্কে অনেকেই অসচেতন থাকেন। ভবিষ্যত প্রজন্ম ও প্রকৃতির প্রতিটি জীবজগতের কথা মাথায় রেখে জলের প্রতিটি ফোঁটা অত্যন্ত সতর্কতার সঙ্গে ব্যবহার করা উচিত।

একটি জল-সুরক্ষিত ভারত গড়ে তুলতে সচেতনতা, জ্ঞান, নতুন উদ্ভাবন এবং যৌথ দায়িত্ববোধের অপরিহার্যতার কথা তুলে ধরেন তিনি। জল সংরক্ষণে নদী-নালা সংস্কার, বৃষ্টির জল ধরে রাখা এবং ঐতিহ্যবাহী জলাশয়গুলির সঠিক রক্ষণাবেক্ষণের দিকেও নীতি-নির্ধারকদের বিশেষ নজর দেওয়ার পরামর্শ দিয়েছেন উপরাষ্ট্রপতি। দেশ-বিদেশের জলসম্পদ বিশেষজ্ঞ, গবেষক ও প্রশাসনিক আধিকারিকদের উপস্থিতিতে শুরু হওয়া এই আন্তর্জাতিক সম্মেলন চলবে আগামী কয়েক দিন।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande