করম পুজোর আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়
কলকাতা, ২২ সেপ্টেম্বর (হি. স.) : লোকসংস্কৃতি ও ঐতিহ্যের অন্যতম প্রধান উৎসব করম পুজো উপলক্ষে রাজ্যবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার নিজের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক বিশেষ বার্
করম পরব উৎসব - মমতা বন্দ্যোপাধ্যায়ের


কলকাতা, ২২ সেপ্টেম্বর (হি. স.) : লোকসংস্কৃতি ও ঐতিহ্যের অন্যতম প্রধান উৎসব করম পুজো উপলক্ষে রাজ্যবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার নিজের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক বিশেষ বার্তায় তিনি লিখেছেন, জয় জোহার, সকলকে জানাই করম পুজোর আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সকল আদিবাসী ভাই-বোনের জীবনে করম পুজো নিয়ে আসুক শান্তি ও সমৃদ্ধি।

উল্লেখ্য, প্রকৃতিভিত্তিক এই করম পরব মূলত করম দেবতার আরাধনাকে কেন্দ্র করেই পালিত হয়ে থাকে। মূলত যুবশক্তি, সমৃদ্ধি ও উর্বরতার প্রতীক হিসেবে করম দেবতার কাছে ভালো ফসল, পরিবারে সুখ-সমৃদ্ধি এবং সন্তানদের মঙ্গল কামনা করে প্রার্থনা জানানো হয়। এই লোকউৎসবের অন্যতম গুরুত্বপূর্ণ ও পবিত্র অঙ্গ হলো করম গাছের ডাল বা শাখার আরাধনা। রাজ্যজুড়ে বহু জায়গায় মহিলারা পরিবারের সার্বিক মঙ্গল ও উন্নতির কামনায় দিনভর উপবাস ব্রত পালন করেন।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande