বৃদ্ধাকে পুড়িয়ে হত্যার মামলায় প্রাক্তন কাউন্সিলর-সহ ৮ জনের যাবজ্জীবন
ঝাড়গ্রাম, ২২ সেপ্টেম্বর (হি.স.) : জমি দখলের চেষ্টাকে কেন্দ্র করে বৃদ্ধাকে পুড়িয়ে হত্যার ১৩ বছরের পুরনো মামলায় প্রাক্তন তৃণমূল কাউন্সিলর গৌরাঙ্গ প্রধান-সহ আট জনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিল ঝাড়গ্রামের দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা
যাবজ্জীবন


ঝাড়গ্রাম, ২২ সেপ্টেম্বর (হি.স.) : জমি দখলের চেষ্টাকে কেন্দ্র করে বৃদ্ধাকে পুড়িয়ে হত্যার ১৩ বছরের পুরনো মামলায় প্রাক্তন তৃণমূল কাউন্সিলর গৌরাঙ্গ প্রধান-সহ আট জনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিল ঝাড়গ্রামের দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা আদালত। মঙ্গলবার বিচারক অরবিন্দ মিশ্র সাজা ঘোষণা করেন। গৌরাঙ্গকে ১৫ হাজার টাকা এবং বাকি সাত জনকে ১২ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও এক বছর সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

দোষী সাব্যস্ত অন্যরা হলেন সাধন সিংহ, তাপস দাস ওরফে ভোকো, রানাপ্রতাপ সিংহ, গৌর দণ্ডপাট, রাহুল মুখার্জি, গৌর সিংহ এবং তন্ময় দাস। অপর অভিযুক্ত তারকনাথ প্রামাণিকের বিচার চলাকালীন মৃত্যু হয়। পরেশ ঘোষকে বেকসুর খালাস করেছে আদালত।

সরকারি আইনজীবী তপন কুমার সিনহা জানান, ২০১৩ সালের ২৮ মে ঝাড়গ্রামের বেনাগেড়িয়া এলাকায় জমি নিয়ে সাবিত্রী সরকারের সঙ্গে অভিযুক্তদের বচসা হয়। অভিযোগ, সেই সময় তাঁর গায়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। গুরুতর জখম অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হলেও চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁর।

ঘটনায় সাবিত্রীর ছেলে সঞ্জয় সরকার থানায় অভিযোগ দায়ের করেন। দীর্ঘ বিচারপ্রক্রিয়ায় ১৪ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়। আদালতে পেশ করা হয় সাবিত্রী সরকারের মৃত্যুকালীন জবানবন্দিও। উল্লেখ্য, ২০২২ সালের পুরসভা নির্বাচনে গৌরাঙ্গ প্রধান কাউন্সিলর নির্বাচিত হয়েছিলেন।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande