তোলাবাজি অভিযোগ মামলায় ভবানী ভবনে হাজিরা 'মমতা তৃণমূল'-এর কীর্তি আজাদ
কলকাতা, ২২ সেপ্টেম্বর (হি. স.) :তোলাবাজি মামলায় মমতা তৃণমূল''-এর সাংসদ কীর্তি আজাদকে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করল সিআইডি। রানিগঞ্জের এক ব্যবসায়ীর কাছ থেকে ১৫ লক্ষ টাকা তোলাবাজির অভিযোগ উঠেছে কীর্তির বিরুদ্ধে। মঙ্গলবার সেই মামলাতেই ভবানী ভবনে হাজিরা দেন
তোলাবাজি অভিযোগ মামলায় ভবানী ভবনে হাজিরা 'মমতা তৃণমূল'-এর কীর্তি আজাদ


কলকাতা, ২২ সেপ্টেম্বর (হি. স.) :তোলাবাজি মামলায় মমতা তৃণমূল'-এর সাংসদ কীর্তি আজাদকে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করল সিআইডি। রানিগঞ্জের এক ব্যবসায়ীর কাছ থেকে ১৫ লক্ষ টাকা তোলাবাজির অভিযোগ উঠেছে কীর্তির বিরুদ্ধে। মঙ্গলবার সেই মামলাতেই ভবানী ভবনে হাজিরা দেন তিনি।

অভিযোগ, ২১ মে রানিগঞ্জের একজন কাচ সরবরাহকারী ব্যবসায়ীর কাছ থেকে ১৫ লক্ষ টাকা চেয়েছিলেন কীর্তি আজাদ। সেই ঘটনার পরই ওই ব্যবসায়ী থানায় তোলাবাজির মামলা রুজু করেন থানায়। সেই মামলার তদন্ত পশ্চিম বর্ধমান জেলা পুলিশ থেকে কলকাতা হাইকোর্টের নির্দেশে সিআইডি তদন্ত শুরু করে।

সেই মামলাতেই মঙ্গলবার কীর্তি আজাদকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। হাইকোর্টের নির্দেশ, 'নো কোয়ারসিভ অ্যাকশন' অর্থাৎ প্রাক্তন ক্রিকেটার সাংসদ কীর্তি আজাদকে গ্রেফতার করা যাবে না। অন্যদিকে কীর্তি আজাদকেও তদন্তে সহযোগিতা করার নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার দুপুরে ভবানী ভবনে ডাকা হয় কীর্তি আজাদকে। নির্ধারিত সময়ের ১৫ মিনিট আগেই কীর্তি আজাদ চলে আসেন। তাঁর দাবি, 'অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। তদন্তে সহযোগিতা করব। আমার ওপর মিথ্যা অভিযোগ করা হয়েছে। যেদিনের কথা বলা হচ্ছে, মানে ২১ তারিখ আমি এখানে ছিলিম না। ১৯ তারিখ দিল্লিতে চলে গেছিলাম।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande