মুকুন্দপুরে ধুন্ধুমার, সংঘর্ষে বিজেপি ও তৃণমূল কংগ্রেস (মমতাপন্থী)
কলকাতা, ২২ সেপ্টেম্বর (হি. স.) : সংঘর্ষে জড়াল বিজেপি ও তৃণমূল কংগ্রেস (মমতাপন্থী)। মঙ্গলবার সন্ধ্যায় পার্টি অফিসকে কেন্দ্র করে সংঘর্ষের সূত্রপাত। দুই পক্ষের তরফ থেকেই ওঠে ''চোর'', ''চোর'' স্লোগান। শুরু হয় প্রবল ডিমবৃষ্টি। পরিস্থিতি সামাল দে
মুকুন্দপুরে ধুন্ধুমার, সংঘর্ষে বিজেপি ও তৃণমূল কংগ্রেস (মমতাপন্থী)


কলকাতা, ২২ সেপ্টেম্বর (হি. স.) : সংঘর্ষে জড়াল বিজেপি ও তৃণমূল কংগ্রেস (মমতাপন্থী)। মঙ্গলবার সন্ধ্যায় পার্টি অফিসকে কেন্দ্র করে সংঘর্ষের সূত্রপাত। দুই পক্ষের তরফ থেকেই ওঠে 'চোর', 'চোর' স্লোগান। শুরু হয় প্রবল ডিমবৃষ্টি। পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে পুলিশ।

মিছিলে উপস্থিত ছিলেন কালীঘাট তৃণমূল ছাত্র নেত্রী উপাসনা চৌধুরি। তাঁর অভিযোগ, মদ্যপ অবস্থায় তাঁদের মিছিলে হামলা চালিয়েছে বিজেপি কর্মীরা। দলের মহিলা কর্মীদের রাস্তায় ফেলে মারধর করা হয়। ইট পাটকেল, ডিম ছোড়া হয়। এমনকী লাঠি দিয়েও মারধর করা হয়।

হামলার ঘটনায় কয়েকজন তৃণমূল কর্মী জখম হয়েছেন। পুলিশের উপস্থিতিতে তাঁদের উপর হামলা হয়েছে বলে অভিযোগ কালীঘাট তৃণমূলের। যদিও হামলার অভিযোগ অস্বীকার করেছে বিজেপি।

তাদের পালটা অভিযোগ, বিনা প্ররোচনায় দলের কর্মীদের উপর হামলা চালিয়েছে তৃণমূল কর্মীরা। তৃণমূলের কর্মসূচির ভিডিওগ্রাফি করছিলেন দলের এক কর্মী। তা দেখেই চটে যান তৃণমূল কর্মীরা। সেই কর্মীর উপর চড়াও হন। এর পরেই ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। পুলিশ পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande