সাহারানপুর সফরে নিতিন নবীন, রয়েছে একাধিক কর্মসূচি
সাহারানপুর, ২২ সেপ্টেম্বর (হি.স.): ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন মঙ্গলবার একদিনের সফরে উত্তর প্রদেশের সাহারানপুরে পৌঁছন। সাহারানপুরে পৌঁছনোর পর শহরের জনপথ মার্গে দলের নেতা ও কর্মীরা তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান। দেববন্দ
সাহারানপুর সফরে নিতিন নবীন, রয়েছে একাধিক কর্মসূচি


সাহারানপুর, ২২ সেপ্টেম্বর (হি.স.): ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন মঙ্গলবার একদিনের সফরে উত্তর প্রদেশের সাহারানপুরে পৌঁছন। সাহারানপুরে পৌঁছনোর পর শহরের জনপথ মার্গে দলের নেতা ও কর্মীরা তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান।

দেববন্দ এলাকাতেও বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীনকে বিজেপি কর্মীরা সাদর অভ্যর্থনা জানান। জানা গেছে, এ দিন নিতিন নবীন পশ্চিমাঞ্চলের প্রাক্তন সাংসদ ও বিধায়কদের সঙ্গে কথা বলবেন। এর পর রাজ্য ও আঞ্চলিক ক্ষেত্রের দলের পদাধিকারী, জেলা সভাপতি, জেলা ইনচার্জ এবং জেলা সাধারণ সম্পাদকদের সঙ্গে বৈঠক করবেন| তাঁদের সঙ্গে আগামী নির্বাচনের রণকৌশল নিয়ে আলোচনা করবেন বলে জানা গেছে। বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন সাহারানপুরে অবস্থিত মা শাকম্ভরী দেবী মন্দিরে পুজো করবেন। জানা গেছে, সাহারানপুরে নিতিন নবীনের সঙ্গে উত্তর প্রদেশের রাজ্য সভাপতি পঙ্কজ চৌধুরী এবং রাজ্য সাধারণ সম্পাদক (সংগঠন) ধরমপাল সিংও উপস্থিত থাকবেন।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande