প্রকাশ্য প্রচার বন্ধের ইঙ্গিত হুমায়ুন কবীরের পুত্র প্রার্থী রবিনের
মুর্শিদাবাদ, ২২ সেপ্টেম্বর (হি.স.): গ্রেফতারের আশঙ্কায় নওদার বিধায়ক হুমায়ুন কবীরের পুত্র রবিন প্রকাশ্য প্রচার বন্ধের কথা ভাবছেন। তাঁর ঘনিষ্ঠ মহলসূত্রে এ খবর জানা গিয়েছে। সোমবারও রবিন কাশিপুরে প্রচার করেছেন। তবে সূত্রের খবর, সোমবার রাতে আরও তিন
প্রকাশ্য প্রচার বন্ধের ইঙ্গিত হুমায়ুন কবীরের পুত্র প্রার্থী রবিনের


মুর্শিদাবাদ, ২২ সেপ্টেম্বর (হি.স.): গ্রেফতারের আশঙ্কায় নওদার বিধায়ক হুমায়ুন কবীরের পুত্র রবিন প্রকাশ্য প্রচার বন্ধের কথা ভাবছেন। তাঁর ঘনিষ্ঠ মহলসূত্রে এ খবর জানা গিয়েছে।

সোমবারও রবিন কাশিপুরে প্রচার করেছেন। তবে সূত্রের খবর, সোমবার রাতে আরও তিন কর্মী গ্রেফতার হওয়ায় রবিনও মাঠের প্রচার বন্ধের কথা ভাবছেন।

রবিনের অভিযোগ, “কাশিপুরে প্রচারের সময় যুব সেলের আহ্বায়ক সোহেল মণ্ডল ও গোপালপুরের ব্লক নেতা আনিসুর রহমানকে পুলিশ গ্রেফতার করেছে। আমি কারও সঙ্গে হাত মেলালেই পুলিশ তাঁর ছবি তুলে নিচ্ছে। এভাবে প্রচার করা যায় না।”

পুলিশ সূত্রে খবর, পুরনো মামলায় শক্তিপুর থানা গ্রেফতার করেছে কাফারুল শেখ নামে আরও এক নেতাকে।

পুলিশি হয়রানি ও কর্মীদের নিরাপত্তার অভিযোগ তুলে গত দু’দিন আগেই মাঠে নেমে প্রচার না করার ঘোষণা করেছিলেন হুমায়ুন। সেই মতো মঙ্গলবার থেকেই ছেলে রবিনের হয়ে ফেসবুকে ভোট প্রচার শুরু করে দিলেন তিনি।

ছেলের বিষয়ে সিদ্ধান্ত ছেলের ওপরই ছেড়েছেন হুমায়ুন। তাঁর কথায়, রবিনের উচিত বাবার কথা শোনা, আবার প্রার্থী হিসেবে ভোটারের কাছে যাওয়াও উচিত।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande