
নয়াদিল্লি, ২২ সেপ্টেম্বর (হি.স.): আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, তামিলনাড়ু, পুদুচেরি, কারাইকাল এবং তেলেঙ্গানায় ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে ভারতীয় আবহাওয়া (আইএমডি)। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী দুই থেকে তিন দিন উপকূলবর্তী অন্ধ্রপ্রদেশ, ছত্তিশগড়, কর্ণাটক এবং মধ্য মহারাষ্ট্রেও একই ধরনের দুর্যোগপূর্ণ আবহাওয়া বজায় থাকতে পারে।
একই সঙ্গে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, কর্ণাটক, ঝাড়খণ্ড, ওড়িশা, রায়লসীমা, তামিলনাড়ু, পুদুচেরি, কারাইকাল এবং তেলঙ্গানায় আগামী ২৪ ঘণ্টায় বজ্রবিদ্যুৎ ও ঝোড়ো হাওয়া-সহ বৃষ্টির সতর্কতা রয়েছে। প্রতিকূল আবহাওয়ার কারণে মৎস্যজীবীদের আন্দামান সাগরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ