শিলিগুড়ির বিভিন্ন এলাকায় আকস্মিক পরিদর্শন পৌর কমিশনারের
শিলিগুড়ি, ২২ সেপ্টেম্বর (হি.স.): শিলিগুড়ি পৌরনিগমের কমিশনার বীর বিক্রম রায় মঙ্গলবার সকালে শহরের বিভিন্ন এলাকায় আকস্মিক পরিদর্শন করেন| তিনি সেবক রোড, হায়দারপাড়া-সহ একাধিক এলাকায় সাফাই অভিযান পরিদর্শন করেন। পরিদর্শনের সময় কয়েকটি স্থানে কর্ম
শিলিগুড়ির বিভিন্ন এলাকায় আকস্মিক পরিদর্শন পৌর কমিশনারের


শিলিগুড়ি, ২২ সেপ্টেম্বর (হি.স.): শিলিগুড়ি পৌরনিগমের কমিশনার বীর বিক্রম রায় মঙ্গলবার সকালে শহরের বিভিন্ন এলাকায় আকস্মিক পরিদর্শন করেন| তিনি সেবক রোড, হায়দারপাড়া-সহ একাধিক এলাকায় সাফাই অভিযান পরিদর্শন করেন।

পরিদর্শনের সময় কয়েকটি স্থানে কর্মীদের অবহেলা ও অনুপস্থিতির ঘটনায় কমিশনার ক্ষোভ প্রকাশ করেন। হায়দারপাড়া এলাকায় পরিদর্শনের সময় সংশ্লিষ্ট ওয়ার্ডের পরিস্থিতির বিষয়ে জানার পাশাপাশি, ৫ নম্বর বরো-র আধিকারিক অনুপস্থিত থাকায় তাঁকে শো-কজ নোটিশ জারি করার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে, সেবক রোডের একটি এলাকায় রাস্তার পাশে আবর্জনা পড়ে থাকতে দেখা যায়| সংশ্লিষ্ট ওয়ার্ডের সুপারভাইজারের বিরুদ্ধে জরিমানা করা হবে বলে জানা গেছে।

জানা গেছে, পরিদর্শনের সময় সেবক রোডের বিভিন্ন অংশে বেআইনি হোর্ডিং এবং বিজ্ঞাপনও নজরে আসে। অভিযোগ, বেআইনি হোর্ডিংয়ের মাধ্যমে পুরনিগমের রাজস্বের ক্ষতি হচ্ছে। এই ঘটনায় বিজ্ঞাপন বিভাগের কর্মীদের ভূমিকা নিয়েও কমিশনার অসন্তোষ প্রকাশ করেন।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande