
হাওড়া, ২২ সেপ্টেম্বর (হি. স.) : গঙ্গার ধার দখল করে কার্যালয় বানিয়েছিলেন প্রাক্তন তৃণমূল বিধায়ক। সেই ‘অবৈধ’ নির্মাণ বুলডোজার দিয়ে ভেঙে গুঁড়িয়ে দিল হাওড়া পুরসভা।
গোলাবাড়িতে শালকিয়া স্কুল রোডে উত্তর হাওড়ার প্রাক্তন তৃণমূল বিধায়ক তথা তৃণমূলের প্রাক্তন হাওড়া জেলা সদর সভাপতি গৌতম চৌধুরী ওই কার্যালয় বেআইনিভাবে বানিয়েছিলেন বলে অভিযোগ।
পুরসভার তরফে জানানো হয়, গঙ্গার ধারে ওই পার্টি অফিসটি বেআইনিভাবে তৈরি করা হয়েছিলে। নোটিসও দেওয়া হয়েছিল। অবশেষে মঙ্গলবার ওই বেআইনি পার্টি অফিসটি বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয়।
এদিকে তৃণমূলের এই দলীয় কার্যালয় ভাঙাকে কেন্দ্র করে শুরু রাজনৈতিক চাপানউতোর।
বিজেপির উত্তর হাওড়ার বর্তমান বিধায়ক তথা রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতরের রাষ্ট্রমন্ত্রী উমেশ রাই বলেন, ‘‘গঙ্গার ধারে বন্দরের জমিকে বেআইনিভাবে দখল করে তৃণমূল পার্টি অফিস তৈরি করেছিল। হাওড়া পুরসভা ওই পার্টি অফিসটিকে বেআইনি ঘোষণা করে নোটিসও দেয়। কিন্তু কাজের কাজ কিছু হয়নি। অবশেষে মঙ্গলবার ওই অবৈধ নির্মাণ ভাঙা হল।’’
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত