পুজোর প্রস্তুতি খতিয়ে দেখতে শ্রীরামপুরের একাধিক মণ্ডপে পুলিশ কমিশনার
হুগলি , ২২ সেপ্টেম্বর (হি.স.): দুর্গাপুজোর আর বেশি দেরি নেই। ইতিমধ্যেই হুগলি জেলার বিভিন্ন প্রান্তে পুজোর প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে জোরকদমে। পুজোর দিনগুলিতে দর্শনার্থীদের ভিড় সামলানো এবং নিরাপত্তা ব্যবস্থা সুনিশ্চিত করতে এবার আগেভাগেই মঙ্গলবার মণ্
পুজোর প্রস্তুতি খতিয়ে দেখতে শ্রীরামপুরের একাধিক মণ্ডপে পুলিশ কমিশনার


হুগলি , ২২ সেপ্টেম্বর (হি.স.): দুর্গাপুজোর আর বেশি দেরি নেই। ইতিমধ্যেই হুগলি জেলার বিভিন্ন প্রান্তে পুজোর প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে জোরকদমে। পুজোর দিনগুলিতে দর্শনার্থীদের ভিড় সামলানো এবং নিরাপত্তা ব্যবস্থা সুনিশ্চিত করতে এবার আগেভাগেই মঙ্গলবার মণ্ডপ পরিদর্শনে নামল পুলিশ প্রশাসন।

শ্রীরামপুরের একাধিক বাছাই করা পুজোমণ্ডপ পরিদর্শন করে প্রস্তুতি খতিয়ে দেখলেন চন্দননগর পুলিশ কমিশনার সুনীল কুমার যাদব। এদিন শ্রীরামপুর ৫ ও ৬ নম্বরের পল্লি ব্যবসায়ী সমিতির পুজোমণ্ডপেও যান পুলিশ কমিশনার। পুজো উদ্যোক্তাদের সঙ্গে কথা বলার পাশাপাশি মণ্ডপের প্রস্তুতি, দর্শনার্থীদের প্রবেশ ও বেরোনোর ব্যবস্থা এবং নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন বিষয় খতিয়ে দেখেন তিনি।

পুজো উদ্যোক্তাদের প্রয়োজনীয় পরামর্শও দেন পুলিশ কমিশনার। তাঁর সঙ্গে একাধিক পুলিশ আধিকারিকও মণ্ডপগুলি ঘুরে দেখেন। পুজোর দিনগুলিতে দর্শনার্থীদের যাতে কোনও ধরনের সমস্যার মুখে পড়তে না হয়, সে বিষয়ে উদ্যোক্তাদের সঙ্গে আলোচনা করা হয়।

পুজো কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, এবারে তাঁরা সরকারি অনুদান গ্রহণ করছেন না। নিজেদের উদ্যোগেই পুজোর আয়োজন করা হচ্ছে। পুজোর আগে পুলিশ কমিশনারের মণ্ডপ পরিদর্শনে উদ্যোক্তাদের মধ্যেও প্রস্তুতি আরও জোরদার হয়েছে।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande