
তারকেশ্বর , ২২ সেপ্টেম্বর (হি.স.) : গ্রামীণ এলাকায় সবুজায়ন ও পরিবেশের ভারসাম্য রক্ষার লক্ষ্যে ভিবিজি–রাম জি প্রকল্পের আওতায় বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হল ধনিয়াখালি উন্নয়ন ব্লকের পরাম্বুয়া সাহাবাজার গ্রাম পঞ্চায়েতে। বান্না পুল ধার থেকে মানসাতলা ব্রিজ পর্যন্ত প্রায় ৬৮০ মিটার দীর্ঘ এলাকাজুড়ে এই কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে। প্রকল্পের আওতায় সংশ্লিষ্ট এলাকায় মোট ৫০০টি বৃক্ষ রোপণ করা হয়েছে। পাশাপাশি এই কর্মসূচির মাধ্যমে স্থানীয় মানুষের জন্য ৪০০ শ্রমদিবস সৃষ্টি হয়েছে বলে জানা গিয়েছে। গ্রামীণ সড়কের দু’পাশে বৃক্ষরোপণের ফলে আগামী দিনে এলাকার সবুজ আচ্ছাদন আরও বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। বুধবার কাজের শেষে তারকেশ্বর বিধায়ক সন্তু পান জানান একই সঙ্গে পরিবেশগত ভারসাম্য রক্ষা এবং দীর্ঘস্থায়ী জনসম্পদ গড়ে তোলার ক্ষেত্রেও এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA