
নয়াদিল্লি, ২২ সেপ্টেম্বর (হি.স.): জল নিরাপত্তাকে দেশের এক যৌথ দায়িত্ব বলে অভিহিত করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এই লক্ষ্য অর্জনে প্রশাসনিক ব্যবস্থার উন্নয়ন, বৈজ্ঞানিক সমাধান এবং ব্যাপক ‘জন ভাগীদারি’ বা মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের কোনো বিকল্প নেই।
কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী সি. আর. পাটিলের লেখা একটি বিশেষ নিবন্ধ সামাজিক মাধ্যমে শেয়ার করে এ কথা জানান প্রধানমন্ত্রী। জল সংরক্ষণ ও টেকসই ব্যবস্থাপনার ক্ষেত্রে কেন্দ্রীয় মন্ত্রীর দৃষ্টিভঙ্গির প্রশংসা করেন তিনি।
মঙ্গলবার প্রধানমন্ত্রী উল্লেখ করেন, ওই নিবন্ধে কীভাবে ‘জল জীবন মিশন’, ‘নমামি গঙ্গে’, ভূগর্ভস্থ জল সংরক্ষণ এবং আধুনিক প্রযুক্তিনির্ভর ব্যবস্থার মাধ্যমে জলবায়ু-সহনশীল জল ব্যবস্থাপনা গড়ে তোলার চেষ্টা চলছে, তা বিশদে তুলে ধরা হয়েছে। নরেন্দ্র মোদীর মতে, রাজ্য সরকারগুলি ও বিভিন্ন সম্প্রদায়ের নিরবিচ্ছিন্ন যৌথ উদ্যোগ এবং সাধারণ মানুষের প্রত্যক্ষ সহযোগিতা আগামী প্রজন্মের জন্য সুরক্ষিত জল সরবরাহ নিশ্চিত করতে পারে। এই বিষয়ে সি. আর. পাটিলের লেখা নিবন্ধটি অত্যন্ত বাস্তবসম্মত ও গুরুত্বপূর্ণ দিশা দেখিয়েছে।
হিন্দুস্থান সমাচার / সংবাদ