
বান্দা, ২৩ সেপ্টেম্বর ( হি.স.) : জুয়া খেলার অভিযোগে উত্তর প্রদেশের বান্দায় গ্রেফতার ৩ দুষ্কৃতী। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সন্ধ্যায় ,কালিনজর থানার অন্তর্গত এলাকায়। পলাতক আরও তিন দুষ্কৃতী। বুধবার পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতদের মধ্যে প্রথমজন মধ্যপ্রদেশের পান্নার ধরমপুর থানার অন্তর্গত কিরতপুরের বাসিন্দা নবল কিশোর, বান্দার কালিনজর থানার অন্তর্গত কাটরার বাসিন্দা জয়পাল এবং তরহাটি কালিনজরের বাসিন্দা বাল কিষাণ ওরফে বাটু। পলাতকদের নাম শেরা, চুন্নু এবং দুর্গেশ। তল্লাশি চালিয়ে ঘটনাস্থল থেকে পুলিশ উদ্ধার করেছে ৫,১৪৫ হাজার টাকা। ঘটনাস্থল থেকে ৩টি বাইকও বাজেয়াপ্ত করেছে পুলিশ ।
বুধবার এক পুলিশ আধিকারিক জানান, মঙ্গলবার সন্ধ্যায় পুলিশ দল টহল দেওয়ার সময় গোপন সূত্রে খবর পায় তরহাটি কালিনজর-বেলাতাল রোডের কাছে কিছু লোক জুয়া খেলছে। খবর পেয়ে পুলিশ দল গ্রেফতার করে ৩ জনকে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
---------------
হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক