
শিমলা, ২৩ সেপ্টেম্বর ( হি.স.): হিমাচল প্রদেশের শিমলায় মাদক সহ গ্রেফতার ৪ মাদক পাচারকারী। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার, কোটখাই নালা এলাকায়। বুধবার পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতদের নাম রবীন্দ্র (৩৫), হেম রাজ (৩৬), রাজীব (৩৬) এবং সুনীল কুমার। তল্লাশি চালিয়ে ধৃতদের কাছ থেকে পুলিশ উদ্ধার করল প্রায় ৬ গ্রাম (হেরোইন) ।
এদিন এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, মঙ্গলবার পুলিশ কোটখাই নালা এলাকায় টহল দিচ্ছিল। সেই সময় একটি কালো রঙের গাড়িতে চারজন সন্দেহভাজনকে বসে থাকতে দেখা যায়। পুলিশ গাড়িটিতে তল্লাশি চালিয়ে উদ্ধার করে প্রায় ৬ গ্রাম মাদক (হেরোইন) । ঘটনাস্থল থেকে গ্রেফতার করা হয় চার মাদক পাচারকারীকে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
---------------
হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক