
অমৃতসর, ২৩ সেপ্টেম্বর (হি. স.): পঞ্জাবের অমৃতসরে বুধবার মাট্টেওয়াল এলাকায় পুলিশের সঙ্গে সংঘর্ষের পর হরমান নামে এক অভিযুক্তকে গ্রেফতার হয়েছে। সংঘর্ষে তার পায়ে গুলি লাগে। পরে পুলিশ তাকে হাসপাতালে ভর্তি করে। বর্তমানে তার চিকিৎসা চলছে।
বুধবার এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, হরমানের এলাকায় আসার খবর পেয়ে মাট্টেওয়ালে একটি পুলিশ দল মোতায়েন করা হয়। পুলিশ তাকে থামানোর চেষ্টা করলে সে গুলি চালিয়ে পালানোর চেষ্টা করে। আত্মরক্ষায় পুলিশ পাল্টা গুলি চালালে তার পায়ে গুলি লাগে।
পুলিশের মতে হরমানের বিরুদ্ধে একাধিক জালিয়াতির মামলা রয়েছে এবং সে দীর্ঘদিন ধরে পলাতক ছিল। গুরুদাসপুরে সাম্প্রতিক হ্যান্ড গ্রেনেড হামলার ঘটনাতেও তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার অন্য কোনো অপরাধের সঙ্গে যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।
---------------
হিন্দুস্থান সমাচার / ফারজানা পারভিন