এশিয়ান গেমস ২০২৬: মহিলাদের স্কেট টিম শুটিংয়ে ব্রোঞ্জ পদক জিতল ভারত
নাগোয়া, ২৩ সেপ্টেম্বর (হি.স.): বুধবার জাপানের আইচি-নাগোয়ায় এশিয়ান গেমসে মহিলাদের স্কেট টিম ইভেন্টে ব্রোঞ্জ জিতেছে ভারত। এর ফলে পদক তালিকায় আরও একটি পদক যোগ করেছে ভারত। তিন দিনের বাছাইপর্ব শেষে মহেশ্বরী চৌহান, পরিণাজ ধালিওয়াল ও রাইজা ধিলন—এই
এশিয়ান গেমস ২০২৬: মহিলাদের স্কেট টিম শুটিংয়ে ব্রোঞ্জ পদক জিতল ভারত।


নাগোয়া, ২৩ সেপ্টেম্বর (হি.স.): বুধবার জাপানের আইচি-নাগোয়ায় এশিয়ান গেমসে মহিলাদের স্কেট টিম ইভেন্টে ব্রোঞ্জ জিতেছে ভারত। এর ফলে পদক তালিকায় আরও একটি পদক যোগ করেছে ভারত।

তিন দিনের বাছাইপর্ব শেষে মহেশ্বরী চৌহান, পরিণাজ ধালিওয়াল ও রাইজা ধিলন—এই ভারতীয় ত্রয়ী সম্মিলিতভাবে ৩৩১ স্কোর নিয়ে তৃতীয় স্থান অর্জন করেছেন।

চিন মোট ৩৫৭ পয়েন্ট নিয়ে স্বর্ণপদক এবং কাজাখস্তান ৩৩৬ পয়েন্ট নিয়ে রৌপ্যপদক লাভ করেছে।

ধিলন ও ধালিওয়ালও ব্যক্তিগত ফাইনালের জন্য যোগ্যতা অর্জন করেছেন, যা দিনের পরবর্তী সময়ে অনুষ্ঠিত হবে।

---------------

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande