
কলকাতা, ২৩ সেপ্টেম্বর (হি.স.) :এশিয়ান গেমসে মহিলাদের ব্যক্তিগত ভোল্টের ফাইনালে জায়গা করে নিয়েছেন বাংলার মেয়ে প্রণতি নায়েক। তিনি একই সঙ্গে এই এশিয়ান গেমসে ভারতের একমাত্র জিমন্যাস্ট।
যোগ্যতা অর্জন পর্বে মোট ১৯ জন প্রতিযোগী ছিলেন। তাঁদের মধ্যেই সপ্তম স্থানে শেষ করে ফাইনালের টিকিট পেয়েছেন তিনি। দুইটি ভল্ট মিলিয়ে তাঁর মোট স্কোর ১২.৯১৬।
আগামীকাল, বৃহস্পতিবার মহিলাদের ভল্ট ফাইনালে মোট ৮ জন প্রতিযোগী অংশ নেবেন।
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি