পুজোর আগে ফের একবার পাহাড় সফরে যেতে পারেন মুখ্যমন্ত্রী
কলকাতা, ২৩ সেপ্টেম্বর (হি. স.) : আগামী ৭ অক্টোবর দার্জিলিংয়ের লেবংয়ে মোর্চার প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান রয়েছে। সেখানেই প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার জন্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে আমন্ত্রণ জানাতে গিয়েছিলেন পাহাড়ের দুই নেতা। সেখানেই ওঁরা প্
শুভেন্দু অধিকারী


কলকাতা, ২৩ সেপ্টেম্বর (হি. স.) : আগামী ৭ অক্টোবর দার্জিলিংয়ের লেবংয়ে মোর্চার প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান রয়েছে। সেখানেই প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার জন্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে আমন্ত্রণ জানাতে গিয়েছিলেন পাহাড়ের দুই নেতা। সেখানেই ওঁরা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার জন্য মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানাতে গিয়েছিলেন। ফলে পুজোর আগে ফের একবার পাহাড় সফরে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে মুখ্যমন্ত্রীর।

মঙ্গলবার ঝটিকা সফরে উত্তরবঙ্গ সফরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। একাধিক কর্মসূচি ছিল তাঁর। ব্যস্ততার ফাঁকেই

গোর্খা জনমুক্তি মোর্চার সভাপতি বিমল গুরুং এবং সাধারণ সম্পাদক রোশন গিরির সঙ্গে কথা বলেন শুভেন্দু অধিকারী।

মঙ্গলবার কোচবিহারে প্রশাসনিক সভা সেরে জলপাইগুড়ির নাগরাকাটায় মূর্তি নদীর উপর নব নির্মিত সেতুর উদ্বোধন করতে যান মুখ্যমন্ত্রী। কপ্টারে নামেন তিনি। সেখানেই শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করেন বিমল ও রোশন।

চালসার টিয়াবনের হেলিপ্যাডে দীর্ঘক্ষণ তাঁদের সঙ্গে কথা বলেন তিনি। এমনকী বিমল গুরুংকে মুখ্যমন্ত্রীর খুব কাছে গিয়ে কিছু বলতেও শোনা যায়। কি বিষয়ে কথা হয়েছে তখন জানা না গেলেও পরে মোর্চার প্রতিষ্ঠা দিবসে মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণের কথা প্রকাশ্যে আসে।

সন্ধ্যায় কলকাতার উদ্দেশ্যে রওনা হওয়ার আগে মুখ্যমন্ত্রী বলেন, “মোর্চার প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানিয়েছে। আমার ইচ্ছা আছে থাকার।” বুধবার নবান্ন সূত্রে জানা গিয়েছে, মুখ্যমন্ত্রীর পাহাড় সফরের ভাবনা খতিয়ে দেখা হবে।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande