কংগ্রেসের সংস্কৃতি দেশের ব্যাপক ক্ষতি করেছে : দিলীপ ঘোষ
কলকাতা, ২৩ সেপ্টেম্বর (হি.স.): কংগ্রেসের সংস্কৃতি দেশের ব্যাপক ক্ষতি করেছে বলে মন্তব্য করেছেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ। বুধবার সকালে কলকাতায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, কংগ্রেসের সংস্কৃতি দেশের ব্যাপক ক্ষতি করেছে এব
দিলীপ ঘোষ


কলকাতা, ২৩ সেপ্টেম্বর (হি.স.): কংগ্রেসের সংস্কৃতি দেশের ব্যাপক ক্ষতি করেছে বলে মন্তব্য করেছেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ। বুধবার সকালে কলকাতায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, কংগ্রেসের সংস্কৃতি দেশের ব্যাপক ক্ষতি করেছে এবং সেই সংস্কৃতির অবসান ঘটতে চলেছে। জনগণ বারবারই তা প্রত্যাখ্যান করেছে।

আসন্ন দুর্গাপুজো সম্পর্কে মন্ত্রী দিলীপ ঘোষ আরও বলেন, রাজ্য সরকার মা দুর্গার পুজোর জন্য অনুদান দিয়েছে। পুজো যথাযথভাবে ও ভক্তিভরে পালন করতে হবে এবং একে 'দুর্গা পূজা' হিসেবেই উল্লেখ করতে হবে— আমাদের মুখ্যমন্ত্রী একথা বলেছেন।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande