ক্যামাক স্ট্রিটের কার্যালয় থাকছে অভিষেকেরই, নিম্ন আদালতের নির্দেশে মানল হাই কোর্ট
কলকাতা, ২৩ সেপ্টেম্বর (হি. স. ) : ক্যামাক স্ট্রিট কাণ্ডে সাময়িক স্বস্তি মমতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের। আপাতত ওই কার্যালয় থাকছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দখলেই। হাই কোর্ট সাফ জানিয়েছে, নিম্ন আদালত উভয়পক্ষের বক্তব্য শুনবে। তারপরই চূড়ান্ত সিদ্ধান্ত।
অভিষেক বন্দ্যোপাধ্যায়


কলকাতা, ২৩ সেপ্টেম্বর (হি. স. ) : ক্যামাক স্ট্রিট কাণ্ডে সাময়িক স্বস্তি মমতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের। আপাতত ওই কার্যালয় থাকছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দখলেই। হাই কোর্ট সাফ জানিয়েছে, নিম্ন আদালত উভয়পক্ষের বক্তব্য শুনবে। তারপরই চূড়ান্ত সিদ্ধান্ত। ততদিন পর্যন্ত অভিষেকদের উচ্ছেদ করতে পারবেন না বাড়ির মালিক।

রাজ্যে পালাবদলের পর গত ২৫ আগস্ট ৯, ক্যামাক স্ট্রিটের সপ্তম এবং অষ্টম তলায় তৃণমূলের পার্টি অফিস ২৪ ঘণ্টার মধ্যে ছেড়ে দেওয়ার নোটিস দেয় বাড়ির মালিক। পরবর্তীতে সেই নোটিসে স্থগিতাদেশ দেয় কলকাতার সিটি সিভিল কোর্ট।

নিম্ন আদালতের সেই নির্দেশকে চ্যালেঞ্জ করেই বিচারপতি সব্যসাচী ভট্টাচার্যের এজলাসে দায়ের হয় মামলা। বুধবার ছিল সেই মামলার শুনানি। গোয়েঙ্কা পরিবারের করা মামলায় হস্তক্ষেপই করেনি হাই কোর্ট।

এবিষয়ে নিম্ন আদালতকে হাই কোর্টর নির্দেশ, উভয় পক্ষের বক্তব্য যথাযথভাবে শুনতে হবে। আইনি বিষয়গুলো যথাযথভাবে দেখতে হবে। তারপরই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে। ততদিন পর্যন্ত ক্যামাক স্ট্রিটের অফিস থেকে অভিষেকদের উচ্ছেদ করা যাবে না।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande