জ্ঞানেশ কুমারকে গ্রেফতারের দাবি প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতার
কলকাতা, ২৩ সেপ্টেম্বর(হি. স.) : মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে গ্রেফতার করতেই হবে! দাবি করলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার ফেসবুক ভিডিও বার্তায় তিনি কমিশনের ঘটনা নিয়ে সরব হন। নির্বাচন কমিশনের বিরোধ নিয়ে যে খবর
মমতা বন্দ্যোপাধ্যায়


কলকাতা, ২৩ সেপ্টেম্বর(হি. স.) : মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে গ্রেফতার করতেই হবে! দাবি করলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার ফেসবুক ভিডিও বার্তায় তিনি কমিশনের ঘটনা নিয়ে সরব হন।

নির্বাচন কমিশনের বিরোধ নিয়ে যে খবর প্রকাশ্যে এসেছে তাতে স্পষ্ট

একাধিক বিষয়ে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে বাকি দুই কমিশনারের বিবাদ হয়েছিল বলে খবর এসেছে। সেই নিয়ে এখন তোলপাড় দেশ।

মমতা বন্দ্যোপাধ্যায়ের এই প্রেক্ষিতে দাবি, একমাত্র বিজেপির হয়ে কাজ করাই নির্বাচন কমিশনের মূল লক্ষ্য। আর আজ সেটাই গোটা দেশের সামনে বেআব্রু হয়ে গেছে।

মমতার দাবি, সর্বপ্রথম তাঁরাই এমন আশঙ্কা প্রকাশ করেছিলেন এবং জ্ঞানেশ কুমারের ইমপিচমেন্ট চেয়েও চিঠিও দিয়েছিলেন। কিন্তু কোনও লাভ হয়নি। কমিশন সংক্রান্ত বিষয়ে আরও বড় দাবি করেন মমতা।

তিনি পরিষ্কার করে জানান, জ্ঞানেশ কুমারের জন্যই বিজেপি ২০২৪-এ জিতেছে, ২০২৫ ও ২০২৬-এ যত ভোট হয়েছে তাতেও কমিশনের জন্যই জয় পেয়েছে তারা। এমনকী ২৬-এর পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটেও কমিশনের সাহায্যে লুট করে বিজেপি জয় পেয়েছে বলে অভিযোগ করেন তিনি।

জ্ঞানেশ কুমারকে ফের একবার আক্রমণ করে মমতা বলেন, যাঁর ভ্যানিশ হওয়ার দরকার সে ভ্যানিশ হলেই বিজেপির সব শেষ হয়ে যাবে। এই চেয়ারটা ওঁর জন্য নয়। এসআইআরের নামে ইভিএম দখল করে, হাইজ্যাক করে জ্ঞানেশ কুমাররা বিজেপিকে জিতিয়েছে।

মমতার দাবি, যে রাজ্যগুলিতে বিজেপি জিতেছে, সেই রাজ্যগুলিতে আবার পুরনো ভোটার তালিকায় ফের ভোটের ব্যবস্থা করতে হবে।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande