
হলদওয়ানি, ২৩ সেপ্টেম্বর ( হি.স.) উত্তরাখণ্ডের হলদওয়ানির এমবিপিজি কলেজের বাইরে আচমকাই সৃষ্টি হলো চরম বিশৃঙ্খলা। বুধবার মিছিলে থাকা কয়েকজন শিক্ষার্থীকে সজোরে ধাক্কা মারল এক বেপরোয়া গতির গাড়ি । বুধবার পুলিশ সূত্রে জানা গেছে, একটি মিছিলে বেরিয়েছিল, সেই সময় ঘটে এই দুর্ঘটনাটি। দুর্ঘটনার পর চম্পট দেয় গাড়ির চালক।
প্রত্যক্ষদর্শীরা এদিন পুলিশকে জানায়, মিছিল চলাকালীন পিছন দিক থেকে আসা একটি বেপরোয়া গতির গাড়ি শিক্ষার্থীদের ধাক্কা দিয়ে দ্রুত বেরিয়ে যায়। এই ঘটনার পরপরই কলেজের বাইরে ছড়িয়ে পড়ে তীব্র চাঞ্চল্য । এই দুর্ঘটনায় কতজন শিক্ষার্থী আহত হয়েছে, সে বিষয়ে এখনও পর্যন্ত কোনও সঠিক তথ্য মেলেনি। ঘটনাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। তবে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক