
কলকাতা, ২৩ সেপ্টেম্বর (হি. স. ) : শিল্পায়ন প্রসঙ্গে বুধবার মিলন মেলায় জমি বিতরণের অনুষ্ঠানে দাঁড়িয়ে বুদ্ধদেব ভট্টাচার্যের প্রশংসা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
ছাব্বিশের নির্বাচনে ক্ষমতার পালাবদলের পরই শিল্পের প্রসারে নজর বিজেপি সরকারের। আর সে কারণে পুজোর আগেই বাংলায় শিল্পনীতি তৈরি হবে বলেই জানান শুভেন্দুবাবু।
মুখ্যমন্ত্রী বলেন, “বুদ্ধদেব ভট্টাচার্য কিছুটা চেষ্টা করেছিলেন, কিন্তু তাঁর দল খুব নেতিবাচক ছিল শিল্পায়নের বিষয়ে। আর মমতার নেতিবাচক রাজনীতির কারণেই সিঙ্গুর থেকে টাটারা চলে গিয়েছিলেন।”
তৃণমূল সরকারের তীব্র নিন্দা করে তিনি আরও বলেন, “আগের সরকারে আমি কিছুদিন ছিলাম। সবকিছুই নেতিবাচক ছিল। শুধু ভাতা। সারাদেশ বলছিল আমরা আত্মনির্ভর ভারত হব, আর পশ্চিমবঙ্গ বলছিল আমরা ভাতা নির্ভর হব। শিল্পস্থাপনে আগের সরকার ইনসেন্টিভ শব্দই মুছে দিয়েছিল। এখন সরকার ৫ হাজার কোটি টাকার ছোট তহবিল করেছে।”
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত