
নয়ডা, ২৩ সেপ্টেম্বর ( হি.স.) : উত্তর প্রদেশের নয়ডায় এক মহিলার ওপর হামলা চালিয়ে সোনার চেন ও লকেট ছিনতাই করে বাইকে করে চম্পট দিল দুই দুষ্কৃতী। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে, বিসরখ থানার অন্তর্গত এলাকায়। বুধবার পুলিশ সূত্রে জানা গেছে, দীপিকা অরোরা নামে এক মহিলা বুধবার সকালে থানায় লিখিত অভিযোগ দায়ের করে।
অভিযোগ অনুযায়ী, মঙ্গলবার রাতে সে গ্রেটার নয়ডা ওয়েস্টের মহাঘুন মাইউডস সোসাইটির কাছের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল। সেই সময় একটি বাইকে করে আসা দুই দুষ্কৃতী আচমকা তার গলায় থাকা সোনার চেন ও লকেট ছিনিয়ে নেয়। ওই মহিলার ছেলে দুষ্কৃতীদের বাধা দেওয়ার চেষ্টা করলেও তারা দ্রুত গতিতে বাইক চালিয়ে সেখান থেকে পালিয়ে যায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
---------------
হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক