ডিএ নিয়েও বড় নির্দেশ পশ্চিমবঙ্গ সরকারের
কলকাতা, ২৩ সেপ্টেম্বর (হি. স. ) : শুধু আগাম মাসিক বেতনই নয়, পুজোর আগে সরকারি কর্মীদের পাওনার তালিকায় থাকছে অতিরিক্ত প্রাপ্তিও। পূর্ব ঘোষণা অনুযায়ী, মেমো নম্বর 2834-F(P2) মেনে অক্টোবর মাসের বেতনের সঙ্গেই সরকারি কর্মীরা পাবেন তাঁদের বর্ধিত মহার্ঘ
ডিএ নিয়েও বড় নির্দেশ পশ্চিমবঙ্গ সরকারের


কলকাতা, ২৩ সেপ্টেম্বর (হি. স. ) : শুধু আগাম মাসিক বেতনই নয়, পুজোর আগে সরকারি কর্মীদের পাওনার তালিকায় থাকছে অতিরিক্ত প্রাপ্তিও।

পূর্ব ঘোষণা অনুযায়ী, মেমো নম্বর 2834-F(P2) মেনে অক্টোবর মাসের বেতনের সঙ্গেই সরকারি কর্মীরা পাবেন তাঁদের বর্ধিত মহার্ঘ ভাতা এবং অবসরপ্রাপ্তরা পাবেন ডিয়ারনেস রিলিফ।

ফলে পুজোর মুখে অনেকটাই বেশি টাকা পকেটে নিয়ে উৎসবে মেতে ওঠার সুযোগ পাচ্ছেন কর্মচারীরা।

নবান্নের জারি করা এই নির্দেশে ট্রেজারি ও ডিডিও-দের নির্দেশ দেওয়া হয়েছে যেন নির্ধারিত তারিখের অনেক আগেই সমস্ত বিল ও অ্যাডভাইস জমা দেওয়া হয়, যাতে ১৫ অক্টোবরের নির্দিষ্ট সময়ের মধ্যে প্রত্যেকের অ্যাকাউন্টে টাকা জমা হওয়া নিশ্চিত করা যায়।

প্রসঙ্গত, ঢাকের কাঠি পড়ার ঠিক আগের দিনই সরকারি কর্মীদের হাতে পৌঁছে যাচ্ছে অক্টোবর মাসের বেতন ও পেনশন।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande