এশিয়ান গেমস ২০২৬: পুরুষদের ক্রিকেটে আফগানিস্তানের কাছে ৪৮ রানে হেরেছে জাপান
নিশিন(জাপান), ২৪ সেপ্টেম্বর (হি.স.) :বৃহস্পতিবার এশিয়ান গেমসে পুরুষদের ক্রিকেট গ্রুপ ‘এ’-র ম্যাচে আফগানিস্তানের কাছে ৪৮ রানে হেরে যাওয়ায় জাপানের কোয়ার্টার ফাইনালে ওঠার আশা ধাক্কা খেয়েছে। যোগ্যতা অর্জন করতে হলে জাপানকে আগামী ২৬ সেপ্টেম্বর, শনি
এশিয়ান গেমস ২০২৬: পুরুষদের ক্রিকেটে আফগানিস্তানের কাছে ৪৮ রানে হেরেছে জাপান


নিশিন(জাপান), ২৪ সেপ্টেম্বর (হি.স.) :বৃহস্পতিবার এশিয়ান গেমসে পুরুষদের ক্রিকেট গ্রুপ ‘এ’-র ম্যাচে আফগানিস্তানের কাছে ৪৮ রানে হেরে যাওয়ায় জাপানের কোয়ার্টার ফাইনালে ওঠার আশা ধাক্কা খেয়েছে।

যোগ্যতা অর্জন করতে হলে জাপানকে আগামী ২৬ সেপ্টেম্বর, শনিবার, গ্রুপ পর্বের শেষ ম্যাচে টি-টোয়েন্টিতে ১৬তম র্যাঙ্কিংয়ে থাকা নেপালকে হারাতে হবে এবং সেই সাথে অন্যান্য ম্যাচের ফলাফলও নিজেদের পক্ষে আসার আশা করতে হবে।

কিন্তু কোনো অলৌকিক উপায়ে নেপাল যদি আফগানিস্তানকে হারিয়ে দেয়, তাহলে কেন্ডাল কাডোওয়াকি-ফ্লেমিংয়ের দল প্রতিযোগিতা থেকে প্রায় ছিটকেই পড়বে।

টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়ে জাপান আফগানিস্তানকে ১২৯/৬ রানে আটকে রাখতে সক্ষম হয়। বল হাতে শোমা সুগায়া-স্লেটার ও ইব্রাহিম তাকাহাশি ছিলেন সেরা পারফর্মার, তাঁরা প্রত্যেকে দুটি করে উইকেট তুলে নেন।

দ্বিতীয় ইনিংসে জাপানের ওপেনার ল্যাকলান ইয়ামামতো-লেক শূন্য রানে আউট হন এবং এরপর তার ওপেনিং সঙ্গী রিও সাকুরাণো-থমাস ২৪ বলে ২৩ রান করে আউট হন।

এরপর জাপানের বাকি ব্যাটসম্যানরা নিজেদের মেলে ধরতে ব্যর্থ হন এবং ১৯.৩ ওভারে ৮১ রানেই অলআউট হয়ে জাপান।

কারোটে (৩/১৯) ও আরব গুল (৪/৮) মিলে ম্যাচে ৭ উইকেট নিয়ে আফগানিস্তানকে একটি সহজ জয় এনে দিয়ে কোয়ার্টার ফাইনালের দিকে পৌঁছে দেন।

---------------

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande