মুরাদাবাদে প্রতারণার মামলায় আট বছর ধরে পলাতক অভিযুক্ত গ্রেফতার
মুরাদাবাদ, ৩ সেপ্টেম্বর (হি.স.) : উত্তর প্রদেশের মুরাদাবাদ মহানগরের নাগফনি থানা এলাকায় প্রতারণার একটি মামলায় গত আট বছর ধরে পলাতক এক অভিযুক্তকে বৃহস্পতিবার গ্রেফতার করেছে অর্থনৈতিক অপরাধ শাখা (ইওডব্লু) -র মেরঠ ইউনিটের দল। বৃহস্পতিবার পুলিশ সুপার
মুরাদাবাদে প্রতারণার মামলায় আট বছর ধরে পলাতক অভিযুক্ত গ্রেফতার


মুরাদাবাদ, ৩ সেপ্টেম্বর (হি.স.) : উত্তর প্রদেশের মুরাদাবাদ মহানগরের নাগফনি থানা এলাকায় প্রতারণার একটি মামলায় গত আট বছর ধরে পলাতক এক অভিযুক্তকে বৃহস্পতিবার গ্রেফতার করেছে অর্থনৈতিক অপরাধ শাখা (ইওডব্লু) -র মেরঠ ইউনিটের দল।

বৃহস্পতিবার পুলিশ সুপার কুমার রণ বিজয় সিং জানান, ২০১৮ সালের ২৮ আগস্ট নাগফনি থানায় প্রতারণার অভিযোগে বঙ্গলা গ্রামের বাসিন্দা নওসিন জাকিয়ার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছিল। পরে ২০২১ সালের ১৯ জুন আদালতে চার্জশিট জমা দেওয়া হয়।

এলাহাবাদ হাইকোর্টের নির্দেশের পর ইওডব্লু -এর পরিদর্শক দেবেন্দ্র সিং মামলাটির তদন্ত শুরু করেন। তদন্তের সময় কাটঘরের গুলাববাড়ি এলাকার বাসিন্দা অবিনাশ কুমারের নামও সামনে আসে। বৃহস্পতিবার ইওডব্লু -এর পরিদর্শক দেবেন্দ্র সিং নাগফনি থানার পুলিশের সহায়তায় অবিনাশ কুমারকে গ্রেফতার করেন। পরে তাকে আদালতে পেশ করা হলে আদালতের নির্দেশে জেল হেফাজতে পাঠানো হয়।

---------------

হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস




 

 rajesh pande